বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গী হয়ে শেষ ষোলোয় কোন দল যাবে তা নিয়ে ‘এফ’ গ্রুপে ত্রিমুখী লড়াই চলছিল পিএসজি, এসি মিলান ও নিউক্যাসলের মধ্যে। শেষ পর্যন্ত ভাগ্যকে পাশে পেয়েছে পিএসজি। ম্যাচ ড্র করেও গোল ব্যবধানের কারণে নকআউটে জায়গা পেয়েছে তারা।
ভাগ্যের সহায়তায় শেষ ষোলোয় জায়গা পেয়েই আবার হুংকার ছুড়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। ফেব্রুয়ারিতে শক্তিশালী হিসেবে প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর হুমকি দিয়েছেন স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে বলেছেন, ‘সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছিলাম। যদিও আমরা আরও ভালো খেলে শীর্ষে উঠতে পারতাম। তবে বর্তমান ফল নিয়ে খুব খুশি। আর আমি নিশ্চিত যে পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসব, ফেব্রুয়ারিতে যখন শীর্ষ দলের মুখোমুখি হব।’
গতকাল গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বরুসিয়ার ইদুনা পার্কে জয়ের লক্ষ্যে নেমেছিল পিএসজি। কেননা, জিতলেই তাদের শেষ ষোলো নিশ্চিত। শুরু থেকে সেভাবেই লড়ে যাচ্ছিল। কিন্তু কিলিয়ান এমবাপ্পে-কোলো মুয়ানিরা একের পর এক গোল করতে ব্যর্থ হচ্ছিলেন। প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পর আক্রমণ সাজিয়ে সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারছিল না তারা।
উল্টো বিরতির পর ৫১ মিনিটে গোল হজম করে বসে পিএসজি। বরুসিয়াকে লিড এনে দেন করিম আদামেয়ি। এতে করে তাদের শেষ ষোলোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার শঙ্কায় ছিল। কেননা, তাদের গ্রুপের অন্য ম্যাচে আবার সেই মুহূর্তে এক গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে গোল শোধ দিতে অল্প সময়ই নিয়েছে পিএসজি। ৫৬ মিনিটে সমতাসূচক গোল করেন ওয়ারেন জাইরে-এমেরি। এরপর আর কোনো গোল না হলে ১–১ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচ।
এতে করে ভাগ্যের ওপর ঝুলছিল পিএসজির শেষ ষোলো। কেননা, এসি মিলান ও নিউক্যাসলের লড়াইয়ে যে দল জিতবে, তাদের সুযোগ থাকবে শেষ ষোলোতে যাওয়ার। তবে শুরুতে এগিয়ে যাওয়া নিউক্যাসলকে ২–১ ব্যবধানে হারালেও নকআউটের টিকিট মেলেনি মিলানের। এই ম্যাচ জয়ে পিএসজির সমান ৮ পয়েন্ট হয় মিলানেরও। দুই দলের মুখোমুখি লড়াইও সমতা ছিল। কিন্তু মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোর টিকিট পায় পিএসজি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে