
বাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন এই মিডফিল্ডার। আজ দুপুরে এমনই তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। পাসপোর্ট হাতে পাওয়ার পর সমিতকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে।
আজ-কালের মধ্যেই কানাডার টরোন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পাসপোর্টের আবেদন করার কথা সমিতের। আগামী ১৫ মে প্যারাগুয়েতে হবে ফিফার ৭৫তম কংগ্রেস। সমিতের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য সেখানে গিয়ে ফিফার কাছে অনুরোধ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
আজ সংবাদমাধ্যমকে ফাহাদ করিম বলেন, ‘আমাদের ধারণা ছিল এটা (ছাড়পত্র) হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত এ ক্ষেত্রে দুই তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা পেয়ে গেছি। আমাদের কেবল সাত-আটদিন লেগেছে।’
ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও জাতীয় দলে কখনো সুযোগ পাননি হামজা চৌধুরী। তবুও তাঁর ক্ষেত্রে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রায় তিন মাসের বেশি সময় নিয়েছিল। সেখানে কানাডার হয়ে ইতোমধ্যেই দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সমিত। ফাহাদ করিম বলেন, ‘কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নেই। এক্ষেত্রে অনুরোধ করা ছাড়া আমাদের কিছু বলার থাকে না। সেই সাপেক্ষে আমরা একটি ধাপ পেরিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি সমিত কখন আমাদের টরোন্টো কনস্যুলেটে যাবেন (পাসপোর্ট করতে)।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে সমিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমোদন পেতে হবে বাফুফের।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে