
লিওনেল মেসি ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার চক্রে। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো গোল পাননি। এমনকি গোল করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। তাঁর পেনাল্টি মিসের দিনে দল ইন্টার মায়ামি হেরেছে বাজেভাবে।
ইন্টার মায়ামি নিজের সবশেষ দুই ম্যাচে হেরেছে বেশ বাজেভাবে। লিগস কাপের ফাইনালে ১ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। এবার একই ব্যবধানে মায়ামি হেরেছে শার্লটের কাছে। বাংলাদেশ সময় আজ সকালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টার মায়ামি-শার্লট ম্যাচটা ছিল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ। এই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছেন মেসি।
এমএলএসের ম্যাচে আজ সমানে সমানে লড়াই করতে থাকে মায়ামি-শার্লট। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে শার্লট বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৪ শট। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মায়ামি। বক্সের ভেতরে মেসিকে ফাউল করে বসেন শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান মায়ামির পক্ষে। স্পটকিকটা নিয়েছেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে দারুণভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান খালিনা।
মেসির পেনাল্টি মিসের পরই খেই হারিয়ে ফেলে ইন্টার মায়ামি। লড়াইটা এরপর মায়ামি-শার্লট নয়, সেটা হয়ে দাঁড়ায় ইদান তোকলোমাতি-মায়ামি।৩৪ মিনিটে শার্লটের প্রথম গোল করেন স্ট্রাইকার তোকলোমাতি। তাঁকে অ্যাসিস্ট করেন কারউইন ভার্গাস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে শার্লট। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই দ্বিতীয় গোল পেয়ে যায় দলটি। ৪৭ মিনিটে ব্র্যান্ড ব্রোনিকোর অ্যাসিস্টে গোল করেন তোকলোমাতি।
২-০ গোলে পিছিয়ে পড়া মায়ামি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও পারেনি। ম্যাচের শেষভাগে এসে তৃতীয় গোল হজম করে বসে মেসির দল। ৮৪ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন তোকলোমাতি। শার্লট এমএলএসের এই ম্যাচে মায়ামিকে হারিয়েছে ৩-০ গোলে। বড় ব্যবধানে হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে মায়ামি। ২৬ ম্যাচে ১৩ জয়, ৭ ড্র ও ৬ হারে দলটির পয়েন্ট ৪৬। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই খেলেছে ৩০টি করে ম্যাচ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে