
মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সেটা হয়েই গেল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গেলেন রাশফোর্ড। বার্সার হয়ে নতুন মৌসুমে খেলার আগেই ক্লাবটিকে আপন করে নিয়েছেন ইংলিশ তারকা ফরোয়ার্ড।
ম্যান ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে বার্সায় গেছেন রাশফোর্ড। বার্সেলোনার সঙ্গে গত রাতে চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন তিনি। ইংল্যান্ডের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ধারে নেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে বার্সেলোনা ফুটবল ক্লাব বলেছে, ‘২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মার্কাস রাশফোর্ডের ধারচুক্তির বিষয়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড একমত।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনাইটেডে রাশফোর্ড সপ্তাহে বেতন পেতেন ৩ লাখ ২৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫ কোটি ৩৫ লাখ টাকা। ইউনাইটেডের ৭৫ শতাংশ অর্থ পারিশ্রমিক হিসেবে রাশফোর্ডকে দেবে বার্সা।
বার্সেলোনার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারার পর ক্লাবটির ইউটিউব চ্যানেলে রাশফোর্ড কথা বলেছেন। ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড বলেন, ‘এটা এমন এক ক্লাব, যেখানে স্বপ্নপূরণ হয়। কারণ, তারা (বার্সা) বড় ট্রফি জেতে। মনে হচ্ছে যেন ঘরেই আছি আমি। এ ছাড়া ক্লাবটা পরিবারের মতো হওয়ার কারণে বেছে নিয়েছি।’ ধারে বার্সেলোনায় গেলেও দারুণ পারফরম্যান্সে ক্লাবটিতে স্থায়ীভাবে থাকার সুযোগও রয়েছে তাঁর সামনে। আগামী বছর তাঁকে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় (৫০০ কোটি টাকা) স্থায়ীভাবে কেনার সুযোগ তৈরি করা হয়েছে চুক্তিপত্রে।
২০২৪-এর ডিসেম্বরের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ রুবেন আমোরিমের দলে ব্রাত্য রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের অর্ধেক সময় ধারে অ্যাস্টন ভিলায় খেলেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, যে পাঁচ খেলোয়াড় এ মাসে ইউনাইটেড ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন, তাঁদেরই একজন রাশফোর্ড। তবে বার্সায় যোগ দিয়ে ইউনাইটেডের প্রতি কোনো ক্ষোভ ঝাড়েননি তিনি। ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘আমার খারাপ কিছুই বলার নেই। কারণ,এটা (ম্যানচেস্টার ইউনাইটেড) শুধু ক্যারিয়ারই নয়। জীবনেরও অংশ। ভবিষ্যতে তারা যেন সফল হতে পারে, সেজন্য শুভকামনা।’
ম্যানচেস্টারে বেড়ে ওঠা রাশফোর্ড শৈশব থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন অল্প বয়সেই। ২০১৫ সালে ম্যান ইউনাইটেডের মূল দলে যোগ দেন রাশফোর্ড। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে। ইউনাইটেডের হয়ে দুই বার করে জিতেছেন এফএ কাপ ও কারাবাও কাপ। কমিউনিটি শিল্ড ও ইউরোপা লিগের শিরোপা জিতেছেন একবার করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৭ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে