সাম্প্রতিক সময়ে কেবল কাসেমিরোই ম্যানচেস্টার ইউনাইটেডে আসেননি, গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ওল্ড ট্রাফোর্ড যোগ দেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা রাফায়েল ভারানে। ম্যানইউতে ফরাসি ডিফেন্ডার ফের তাঁর সাবেক সতীর্থকে পেয়ে আনন্দিত। সেই সঙ্গে জানালেন, কেন রিয়াল ছেড়ে কাসেমিরো প্রিমিয়ার লিগ জায়ান্ট রেড ডেভিল শিবিরে যোগ দিলেন তার পেছনের কারণ।
পিএ-কে ভারানে বলেন, ‘খুবই উচ্ছ্বসিত। আমি তার মান সম্পর্কে ভালো জানি। সে দলে ভারসাম্য আনবে। সে একজন যোদ্ধা। আমি মনে করি, সে ইংলিশ ফুটবল উপভোগ করবে। আমি তাকে জানি।’
রিয়ালের জার্সিতে সব শিরোপা জিতেছেন কাসেমিরো। তবে সাফল্যে আর মন ভরছিল না ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। হঠাৎ করে মন পাল্টে লস ব্লাঙ্কোসদের ছেড়ে ম্যানইউতে যোগ দেওয়ার প্রসঙ্গে কাসেমিরো জানান, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। অথচ কয়েক মৌসুম ধরে রেড ডেভিলদের সাফল্যের হার নিম্নমুখী। এবার তারা নেই চ্যাম্পিয়নস লিগেও। তার মধ্যে এমন ক্লাব বেছে নেওয়া স্বাভাবিকভাবে ঝুঁকির বলতে গেলে। তবে কাসেমিরো যে অন্য ধাতুতে গড়া। পছন্দ করেন নতুন চ্যালেঞ্জ নিতে।
কাসেমিরোর ওল্ড ট্রাফোর্ডে আসার প্রসঙ্গে একই কথা ভারানেরও, ‘তার নতুন চ্যালেঞ্জ দরকার। আমি ঠিক জানি কেন সে এই ক্লাব বেছে নিয়েছে।’
ওল্ড ট্রাফোর্ডে কেবল ভারানে নয়, সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানোকেও পাচ্ছেন কাসেমিরো। এই তিন তারকা রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। এবার কি তাঁরা ম্যানইউকেও হারানো গৌরব ফিরিয়ে দিতে পারবেন?

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে