ঢাকা: ইউরোতে ১৪ জুন সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্পেন। মাঠে নামার আগে হাতে আছে দুই দিন। এ সময়েই খেলোয়াড়দের করোনা টিকা নিতে চাপ দিচ্ছিল স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা নিলে খেলোয়াড়দের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কায় গড়িমসি করছিলেন স্পেন কোচ লুইসি এনরিকে। পরে অবশ্য টিকা নিয়েছে স্পেন দল।
বুধবার রাতের মধ্যেই স্পেন দলের ফুটবলারদের টিকা নেওয়ার কথা বলেছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্পেনের অলিম্পিক দলও সেদিন টিকা নিয়েছিল। তবে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত খেলোয়াড়েরা টিকা নেননি। টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে সংবাদমাধ্যমকে এনরিকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তাদের আলোচনা চলছে।
স্পেন কোচ এনরিকে সেদিন বলেছিলেন, ‘ফেডারেশন প্রেসিডেন্ট লুইস রুবিয়ালাস বলেছিলেন, জাতীয় দলের খেলোয়াড়দের ইউরো শুরুর দুই মাস আগে টিকা দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। আমরা মেনে নিয়েছিলাম। কেউ অভিযোগ তোলেনি। হঠাৎ করেই এখন টিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে টিকা যে নেবই তার কোনো নিশ্চয়তা নেই। যদি রুবিয়ালাস ও চিকিৎসকেরা বলেন যে আমাদের টিকা নিতেই হবে তাহলে আমরা সবাই রাজি।’
টিকা নিলে পরের দুই-তিন দিন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এনরিকের ভয়, এখন টিকা নিলে সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে তার প্রভাব দেখা যেতে পারে। বিপদ অবশ্য এতেই শেষ নয়। স্পেন যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তখন চলে আসবে দ্বিতীয় ডোজের তারিখ। টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে চান এনরিকে। স্পেন কোচ বলেছেন, ‘আমাদের নিশ্চিত হতে হবে যে টিকা নিলে কোনো সমস্যা হবে কিনা। যদি টিকা নিতেই হয় তবে খুব দ্রুত। পার্শ্বপ্রতিক্রিয়াসহ নানা জটিলতা আছে। যদি কোনো খেলোয়াড় টিকা নেওয়ার পর অসুস্থতা বোধ করে, সেটা হবে দুঃখজনক।’
এনরিকের অনুরোধে দ্রুতই সাড়া দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আজ সকালে ফুটবলারদের টিকা দিয়েছেন স্প্যানিশ সেনাবাহিনীর চিকিৎসকেরা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে