বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলের একটি উরুগুয়ে। বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়নরা কোপা আমেরিকায়ও জিতেছে যুগ্মভাবে সর্বোচ্চ ১৫ শিরোপা। তবে এই মহাদেশীয় লড়াইয়ে ২০১১ সালের পর আর খেলতে পারেনি ফাইনাল। আর্জেন্টিনার কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার অধীনে এবার সেই অপেক্ষার ইতি টানার খুব সামনে উরুগুইয়ানরা। ১৩ বছরের পুরোনো দুঃখ ভুলতে আগামীকাল সকালে নর্থ ক্যারোলাইনায় শেষ চারে তাদের জিততে হবে কলম্বিয়ার বিপক্ষে।
টাইব্রেকারে ফেবারিট ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। কোপায় ২০১১ সালের পর এটি তাদের প্রথম শেষ চারও। সেই শেষ চারের লড়াইয়ে নামার আগে বিয়েলসা কলম্বিয়ার আক্রমণভাগে ভাসিয়েছেন প্রশংসায়। লা ট্রাইকালার নামে এক রেডিওতে বলেছেন, ‘কলম্বিয়ার অনেক ফরোয়ার্ড, যা এ সময়ের জন্য সাধারণ কোনো বিষয় নয়। তাদের একাধিক জায়গায় অনেক বিকল্প রয়েছে।’
দুর্দান্ত ফর্ম নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে কলম্বিয়ানরা। অপরাজিত থাকার ধারায় থেকে নেস্তর লরেঞ্জোর শিষ্যরা শেষ চারে উঠেছে পানামাকে উড়িয়ে। উরুগুয়ের মতো তাঁরাও স্বপ্ন দেখছে লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে উঠতে। সেটিও আরেক আর্জেন্টাইন কোচের অধীনে। এবারের কোপায় যে চার দল সেমিফাইনালে উঠেছে তাদের মধ্যে তিন কোচ আর্জেন্টিনার। লিওনেল মেসিদের গুরু লিওনেল স্কালোনি তো আছেনই, উরুগুয়ের বিয়েলসা ও কলম্বিয়ার লরেঞ্জোও স্বদেশি।
লড়াইটা উরুগুয়ে ও কলম্বিয়ার পাশাপাশি এ দুই আর্জেন্টাইনেরও। বিয়েলসার অধীনে উরুগুয়ে ফিরে পেয়েছে তাদের স্টাইল। আর লরেঞ্জোর অধীনে কলম্বিয়ানদের মনে করা হচ্ছে এবারের কোপার ‘কালো ঘোড়া’। সেই ঘোড়ার দৌড় দিয়ে ২০০১ সালের পর আরেকবার ফাইনালে যেতে পারবে তো দলটি? লরেঞ্জোর চোখ অবশ্য শিরোপায়, ‘এটা (শিরোপা জয়) কোনো বিমূর্ত ধারণা নয়।’
আধুনিক ফুটবলের অন্যতম প্রভাবশালী কোচ মনে করা হয় বিয়েলসাকে। তাঁর ফুটবল দর্শন আক্রমণাত্মক। তবে শেষ আটে ব্রাজিলের বিপক্ষে শারীরিক ফুটবলের কারণে সমালোচিত হয়েছেন। লরেঞ্জোর নামডাকটা এবারের কোপা দিয়ে। কাউন্টার প্রেসিং ফুটবল কৌশল দিয়ে বোকা জুনিয়র্সের সাবেক এই ডিফেন্ডার প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেননি। ২০১৪ বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দেওয়া হামেস রদ্রিগেজ ফর্মে থাকায় এবার দারুণ কিছুর স্বপ্নও দেখছেন তিনি। বিয়েলসার সঙ্গে লরেঞ্জোর একবারই দেখা হয়েছে। গত বছর বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে উরুগুয়ে ও কলম্বিয়া ড্র করেছিল ২-২ গোলে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে