ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মানে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল! এই মৌসুমে পুরোনো ক্লাবে যোগ দেওয়ার পর ব্যাপারটা একধরনের রীতি হয়ে গেছে। গত রাতে লিগ টেবিলের তলানিতে থাকা নরওয়েচ সিটিকে হারাতে ঘাম ছুটে যাচ্ছিল ম্যানইউর। আবারও দলের ত্রাতা হয়ে হাজির হলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর একমাত্র গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। এই ম্যাচের আগে সাউদাম্পটনকে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছিল আর্সেনাল। নরওয়েচের বিপক্ষে জয়ে আর্সেনালকে সরিয়ে পাঁচে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা।
এদিন শুরুটাও আশাজাগানিয়া ছিল না ম্যানইউর। ১৪ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। তবে ডি-বক্সের খানিক দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিপক্ষের একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবারে লাগলে হতাশ হতে হয় ম্যানইউ সমর্থকদের।
ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে দুই দলই। ৫৬ মিনিটে দারুণ সুযোগও পায় নরওয়েচ। তবে সেটা থেকে গোল করতে পারেনি তারা। ডি-বক্সের মুখ থেকে তেমু পুক্কির জোরালো শট এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ম্যানইউ গোলরক্ষক ডেভিড দি হেয়া।
তবে ৭৫ মিনিটে গোলের দরজা খোলেন রোনালদো। বক্সের মধ্যে নরওয়েচের ডিফেন্ডার পর্তুগিজ তারকাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোল করেন রোনালদো। এই জয়ে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ২৭। এক পয়েন্ট কম নিয়ে ম্যানইউর ঠিক নিচেই আছে আর্সেনাল।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে