
টমাস মুলারের ক্লাব ক্যারিয়ারের কথা বললে বায়ার্ন মিউনিখের নাম চলে আসবেই। এই ক্লাবে প্রায় দুই দশক কাটিয়েছেন। জার্মান ক্লাবটির হয়ে যে পরিমাণ শিরোপা জিতেছেন, তাতে তাঁর ক্যাবিনেট ভর্তি হয়ে গেছে। জার্মান এই কিংবদন্তি ফুটবলার এবার যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে।
বায়ার্ন ছেড়ে দেওয়া মুলারকে এবার নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলসি) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। চলতি মৌসুমের (২০২৫) বাকি অংশের জন্য তাঁকে নেওয়া হয়েছে বলে ভ্যাঙ্কুভার গত রাতে জানিয়েছে। ডেজিগনেটেড প্লেয়ার (ডিপি) নিয়মের অধীনে তাঁকে ২০২৬ পর্যন্ত খেলাতে পারবে ভ্যাঙ্কুভার। প্রত্যেক ক্লাব ডিপি হিসেবে কমপক্ষে তিন ফুটবলার নিতে পারবে। তাদের পারিশ্রমিক চিরাচরিত বেতনের নিয়মে হিসেব করা হবে না। খেলোয়াড় প্রাধান্য দেওয়ার ভিত্তিতে মুলারকে নিতে ভ্যাঙ্কুভারের যুদ্ধ করতে হয়েছে এফসি সিনসিনাটির সঙ্গে। ভ্যাঙ্কুভারকে খরচ করতে হয়েছে ২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ২ কোটি ৪২ লাখ টাকা।
ভ্যাঙ্কুভারের এই মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে দুই ক্যাটেগরিতে। ২০২৬ সালের টাকা বণ্টনের সাধারণ সিস্টেম অনুযায়ী দিতে হচ্ছে ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা)। বাকি ১ কোটি ২১ লাখ টাকা ২০২৬ সালের শর্তসাপেক্ষে অর্থ বণ্টনের ভিত্তিতে দিতে হয়েছে। মুলার বলেন, ‘ভ্যাঙ্কুভারে এসেছি এই দলকে চ্যাম্পিয়নশিপ জেতাতে। এই শহর সম্পর্কে অনেক কিছু জেনেছি আমি। সবচেয়ে বড় কথা এখানে আমি জিততে এসেছি। স্পোর্টিং ডিরেক্টর অ্যাক্সেল কাস্টার ও প্রধান কোচ জেস্পার সোরেনসেনের সঙ্গে দারুণ কথাবার্তা হয়েছে।’ আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি), ভিসা ও কাজ করার অনুমতি মিললেই আনুষ্ঠানিকভাবে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিতে পারবেন।
২০০০ সালে বায়ার্ন মিউনিখের হয়েই বয়সভিত্তিক ক্লাব ক্যারিয়ার শুরু করেন মুলার। এরপর ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত ১৭ বছরের ক্যারিয়ারে বায়ার্নের জার্সিতে খেলেছেন ৭৫৬ ম্যাচ। ২৫৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৭৬ গোলে। জার্মান ক্লাবটির জার্সিতে ১৩ বার বুন্দেসলিগা জয়ের পাশাপাশি ২ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। জার্মানির জার্সিতে ২০১৪ ফুটবল বিশ্বকাপ জিতেছেন তিনি।
মুলার এবার যে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়ে খেলবেন, তারা এমএলএসে ওয়েস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করছে। ২৪ ম্যাচে ভ্যাঙ্কুভারের পয়েন্ট ৪৫। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সান দিয়েগো এফসি। এদিকে মেসির ইন্টার মায়ামি খেলছে ইস্টার্ন কনফারেন্সে। ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে