
শিরোপায় এক রাত আগেই দিয়ে রেখেছিল ইন্টার মিলান। শুধু ছিল চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা। গত রাতে ঘরের মাঠ সান সিরোতে সেই কাজটুকু সেরে ফেলেছে দলটি। সবশেষ ছয় মৌসুমের মধ্যে এই নিয়ে তিনবার সিরি ‘আ’ শিরোপা জিতল ইন্টার।
সান সিরোতে গত রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। রেফারির শেষ বাঁশি বাজার পর সান সিরো থেকে পুরো মিলানে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। চ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থদের মতো লাওতারো মার্তিনেজও ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে সবশেষ মৌসুমে শিরোপা জিততে না পারার হতাশা থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে প্রত্যেকের অসামান্য অবদান রয়েছে। শিরোপা জিতে মার্তিনেজ বলেন, ‘এখন আমরা খুবই খুশি। আগের মৌসুমে আমরা যে সব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেগুলোর শেষ মুহূর্তে হেরে যাওয়ার পর আবার শুরু করা সহজ ছিল না। তবে আজকের অর্জনে ভীষণ আনন্দিত।’
এবারের ইন্টার মিলানের সিরি ‘আ’ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ। ১৬ গোল করে এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। তিন ম্যাচ আগে সিরি ‘আ’ জয়ের পর ইন্টার অধিনায়ক বলেন, ‘গত মৌসুমে যা হয়েছিল, তাতে হয়তো অনেকেই আমাদের ফেবারিট মনে করেনি। কিন্তু আমরা মাঠে ও মাঠের বাইরে কঠোর পরিশ্রম করেছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য ছিল।’
সান সিরোতে গত রাতে প্রথম গোলের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৪৬ মিনিট। প্রথমার্ধের শেষের দিকে (অতিরিক্ত ১ মিনিটে) গোল করেন মার্কাস থুরাম। তাঁকে অ্যাসিস্ট করেন পিওতর জেলিনিস্কি। এরপর ৮০ মিনিটে মার্তিনেজের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল করেন হেনরিখ মেখিতারিয়ান। ২-০ গোলের জয়ে ৩৫ ম্যাচে এখন ইন্টারের পয়েন্ট ৮২। সমান ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। যদি নাপোলি তিন ম্যাচ জেতে আর ইন্টার তিন ম্যাচ হারে, তবু পয়েন্ট তালিকার কোনো পরিবর্তন হবে না।
সবশেষ ৬ মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হয়ে ২১তম সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। সিরি ‘আ’তে শিরোপা জয়ের তালিকায় দলটি দুইয়ে। তৃতীয় সর্বোচ্চ ১৯ শিরোপা জিতেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। সর্বোচ্চ ৩৬ শিরোপা জিতেছে জুভেন্টাস।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৩ ঘণ্টা আগে