
কলম্বিয়ান পপ তারকা শাকিরার ৭ মে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বে। সেই টিজারেই বোঝা গেছে মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কত বেশি। আর টুর্নামেন্টের আগ মুহূর্তে যখন শাকিরা সামাজিক মাধ্যমে ‘ডাই যাই’ গান প্রকাশ করলেন, তখন উত্তেজনা বেড়ে গেছে বহুগুণ।
ফুটবল বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ঠিক এই সময়ই শাকিরা বিশ্বকাপের অফিশিয়াল সংগীত প্রকাশ করলেন শাকিরা। গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গানটিতে দেখা গেছে, সাকিরা সদলবলে নাচছেন। কখনো মাটিতে, কখনো গ্লোবের ওপর নৃত্য করছেন তাঁরা। ভিডিওতে দেখা গেছে হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে। ফুটবলার, ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডদের দেখা গেছে ভিডিওতে। সমস্বরে মেসিরা বলেছেন, ‘উই আর রেডি।’
শাকিরার ‘ডাই ডাই’ গানে আছেন নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও। ৭ মে রাতে যে টিজার প্রকাশ করেছিলেন, সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ ছিল। পাশাপাশি ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বলও ভিডিওতে দেখা গিয়েছিল। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ গান গেয়ে হই চই ফেলে দিয়েছিলেন শাকিরা।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৬ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে