
দারুণ ছন্দে থাকলেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছে না। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স—সব জায়গাতেই তিনি একের পর এক গোল করছেন। কিন্তু গোড়ালির চোট তাঁর পিছু ধাওয়া করছে। তাই তো দল বড় ব্যবধানে জিতলেও ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স খেলেছে আজারবাইজানের বিপক্ষে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেছেন এমবাপ্পে। এই ম্যাচে ফ্রান্স জিতেছে ৩-০ গোলে। কিন্তু ডান পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়ায় পুরো ৯০ মিনিট তিনি খেলতে পারেননি। আজারবাইজান মিডফিল্ডার আব্দুল্লাহ খায়বুলায়েভের চ্যালেঞ্জে এমবাপ্পে মূলত চোট পেয়েছেন।
এমবাপ্পের পরিবর্তে ৮৩ মিনিটে নামেন ফ্লোরিনা থবিন। ম্যাচ জয়ের পর এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন দেশম। যদিও তাঁর (এমবাপ্পে) চোটের তীব্রতা সম্পর্কে কিছু জানা যায়নি। দেশম বলেন, ‘সে গোড়ালির একই জায়গায় ফের ব্যথা পেয়েছে। বিশ্রামের সময় তার ব্যথা কমে গিয়েছিল। ফুটবল ম্যাচে এমন ধাক্কাধাক্কি হয়েই থাকে। চোটের ব্যাপারটা পরে দেখব। সে কিছুটা অস্বস্তিতে পড়েছে। এটা তার জন্য আদর্শগত ব্যাপার নয়।’
এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তার রাতে বড় জয় পেয়েছে জার্মানি। প্রিজিরো এরিনাতে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। ১২ মিনিটে গোল করেছেন ডেভিড রম। ঠিক তার ৯ মিনিট পরে জার্মানি পায় দ্বিতীয় গোল। ২১ মিনিটে হোশুয়া কিমিখ পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫ মিনিটের মধ্যে ৪-০ ব্যবধান করে ফেলে জার্মানরা। ৪৮ ও ৫০ মিনিটে গোল করেন সার্জ ন্যাবরি ও কিমিখ। ৫০ মিনিটে করা গোলটা ম্যাচে কিমিখের দ্বিতীয় গোল।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানি। দুই ও তিনে থাকা নর্দার্ন আইল্যান্ড ও স্লোভাকিয়ারও পয়েন্ট ৬। কিন্তু গোল ব্যবধানের কারণে অবস্থানে তাদের ভিন্নতা রয়েছে। গ্রুপের অপর দল লুক্সেমবার্গ কোনো পয়েন্টই পায়নি। চার দলের প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। লুক্সেমবার্গকে উড়িয়ে দেওয়ার পর জার্মান কোচ হুলিয়ান নাগলসমান বলেছেন, ‘আরও একটা বা দুইটা গোল আমরা করতে পারতাম। কিন্তু এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। খুব প্রয়োজন ছিল এই জয়টা।’
জার্মানির মতো ফ্রান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ‘ডি’ গ্রুপে সবার ওপরে ফ্রান্স। ইউক্রেন, আইসল্যান্ডের পর গত রাতে আজারবাইজানের বিপক্ষেও জয় পেয়েছে ফরাসিরা। আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফ্রান্স কোচ দেশম বলেন, ‘এ ধরনের ম্যাচে শুরু থেকেই তাদের ওপর চাপ প্রয়োগ করতে হয়। আমরা আরও একটা ম্যাচ জিতেছি। তাতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছি আমরা।’ আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের তিন ফুটবলার গোল করেছেন। এমবাপ্পের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন আদ্রিয়াঁ রাবিও ও ফ্লোরিয়ান থবিন। এমবাপ্পে এই ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদ-ফ্রান্সসহ টানা ১০ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৫ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৫ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪০ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে