সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলান। এরপর আর কখনো শিরোপা ছোঁয়ার সুযোগ পায়নি ইতালির দলটি। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পালা হয়তো এবার শেষ হবে।
অপেক্ষা ফুরানোর সুযোগ পেতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের কাজটা অনেকটা এগিয়ে রেখেছে ইন্টার। গতকাল নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রেখেছে। এ জন্যই স্বপ্নপূরণের এক ধাপ বাকি বলে জানিয়েছেন ইন্টার বস সিমোন ইনজাঘি।
দুই দলের হোম ভেন্যু সান সিরোতে গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন ইনজাঘি। তিনি বলেছেন, ‘আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। তবে স্কোরলাইনটা এখনো শক্ত। আমরা একটি ইতিবাচক রাত কাটিয়েছি, যা আমাদের অনেক তৃপ্তি দিচ্ছে। আমরা আগস্ট থেকেই বিশ্বাস করছি যে স্বপ্নপূরণের পথে একটি অংশ মিস করছি। দ্বিতীয় লেগ হতে এখন সাত দিন বাকি। ফাইনালে উঠতে আমাদের ছোট একটি ধাপ বাকি রয়েছে।’
এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দেওয়ার নায়ক হচ্ছেন এডিন জেকো ও হেনরিখ মাখিতারিয়ান। শুরুর ৮ মিনিটে দলকে এগিয়ে দেন ৩৭ বছর বয়সী ‘বুড়ো’ স্ট্রাইকার জেকো। বসনিয়া-হার্জেগোভিনার স্ট্রাইকারের গোলের ২ মিনিট পরেই এসি মিলানের জালে দ্বিতীয় গোলটি করেন মাখিতারিয়ান। প্রথমার্ধের এই ২ গোলের পর আর পুরো ম্যাচে কোনো গোল হয়নি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে