ঢাকা: ব্যর্থ মৌসুম শেষে লিওনেল মেসি ছাড়তে পারেন বার্সেলোনা। মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়েও চলছে জল্পনা–কল্পনা। তবে বার্সা কোচ রোনাল্ড কোমান মনে করেন, মেসি বার্সাতেই থেকে যাবেন। মেসিকে নিয়ে আত্মবিশ্বাসী কোমান অবশ্য বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।
ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে বাদ পড়েছে শেষ ষোলোতে। লা লিগা শিরোপা সম্ভাবনাও শেষ হয়েছে। মৌসুমে একমাত্র অর্জন কোপা দেল রে শিরোপা। এমন বাজে পারফরম্যান্স চাপে ফেলেছে কোমানকে। তাই নিজের চাকরি নিয়ে চিন্তায় পড়ে গেছেন এই ডাচ কোচ, ‘চাকরি থাকবে কি না, এই ব্যাপারে আমি আসলেই কিছু জানি না। সভাপতির সঙ্গেও এ নিয়ে আমার কোনো কথা হয়নি। কাল ম্যাচের পর আমরা কথা বলব।’
দলে পরিবর্তন আনতে চাওয়া কোমান অবশ্য বার্সাতেই থাকতে চান, ‘আমাদের দলে কিছু পরিবর্তন দরকার। তবে প্রথম দিন থেকেই বলে আসছি, কাজটা চালিয়ে যেতে চাই। বাকিটা ক্লাব সভাপতির ওপর নির্ভর করছে। তার কথা যেহেতু শেষ কথা।’
নিজেকে নিয়ে শঙ্কায় থাকা কোমান অবশ্য মেসির থাকা নিয়ে আশাবাদী। মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ থাকলেও, কোমানের বিশ্বাস পরের মৌসুমেও মেসি বার্সাতে থাকবেন।

গত ১৪ বছর ধরে জাতীয় দলের গোলপোস্ট সামলানো ভোজিনিয়ার জন্য স্পেনের বিপক্ষের ম্যাচটি ছিল ৯০তম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ক্লাবহীন হয়ে পড়েন তিনি; শেষ হয়ে যায় পর্তুগিজ ক্লাব জিদি চাভেসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। তবে সম্পূর্ণ ক্লাবহীন থাকার এই মানসিক চাপ মাঠের পারফরম্যান্সে বিন্দুম
১ ঘণ্টা আগে
ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
২ ঘণ্টা আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৩ ঘণ্টা আগে