
অ্যাস্টন ভিলা ছাড়ার চেষ্টায় সফল হতে না পারলেও সমস্যায় পড়তে হচ্ছে না এমিলিয়ানো মার্তিনেজকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ভিলা পার্কের ক্লাবটির প্রধান কোচ উনাই এমেরি।
গুঞ্জন ছিল, সবশষ দলবদলে অ্যাস্টন ভিলা ছাড়বেন মার্তিনেজ। গত মে মাসে প্রিমিয়ার লিগের একটি ম্যাচ শেষে ভিলা পার্কে দর্শকদের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন তিনি। তাঁর সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে যে কয়েকটি ক্লাবের নাম শোনা গিয়েছিল, সেগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম। যদিও শেষ পর্যন্ত রেড ডেভিলদের সঙ্গে চুক্তি হয়নি মার্তিনেজের।
প্রিমিয়ার লিগে গতকাল এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে অ্যাস্টন ভিলা। গ্রীষ্মকালীন দলবদলের ভিলা পার্ক ছাড়ার সব সম্ভাবনা শেষ হওয়ার পর এদিন প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন মার্তিনেজ। হিল ডিকিনশন স্টেডিয়ামে দুটি দারুণ সেভ দিয়ে সফরকারীদের হার থেকে বাঁচিয়েছেন এই গোলরক্ষক। তাই ম্যাচ শেষ তার প্রশংসা করতে ভুলেননি এমেরি।
তিনি বলেন, ‘এটা খুবই ভালো খবর যে এমিলিয়ানো মার্তিনেজ ফিরে এসেছে। তাকে আমাদের প্রয়োজন। আমাদের তার পাশে দাঁড়াতে হবে। দলে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেন সে এখানে আরামদায়ক এবং আত্মবিশ্বাসী অনুভব করে। আমি খুবই খুশি। আমরা তার পরিস্থিতির সাথে লড়াই করেছি কিন্তু আমাদের অনুভূতি একত্রিত করতে হবে এবং সম্মিলিতভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আজ মার্তিনেজের প্রত্যাবর্তন দুর্দান্ত ছিল।’
প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলে সামান্য এগিয়ে থাকলেও গোলের জন্য সুযোগই তৈরি করতে পারেনি অ্যাস্টন ভিলা। এভারটনের লক্ষ্য বরাবর মাত্র একটি শট নিতে পারে তারা। যেটা পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। সব মিলিয়ে চলমান মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে একটিতেও জিততে পারল না অ্যাস্টন ভিলা। দুটি করে ড্র এবং হার তাদের সঙ্গী। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে অবস্থান করছে তারা। দলের এমন পরিস্থিতির পরও মন খারাপ হচ্ছে না এমেরির।
দলের সামগ্রিক অবস্থা সম্পর্কে এমেরি বলেন, ‘আমরা গোল করতে পারছি না। জিততেও পারছি না। অবশ্যই আমাদের জিততে হবে। এই এক পয়েন্ট পরবর্তী ম্যাচগুলির জন্য আমাদের সাহায্য করবে। আমাদের আক্রমণাত্মকভাবে আরও ভালো হওয়ার চেষ্টা করতে হবে। স্ট্রাইকারদের গোল করার জন্য আরও সাহায্য করতে হবে। ম্যাচ জয়ের জন্য আত্মবিশ্বাস অর্জন করতে হবে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে