
ফুটবলে ভালো করার পূর্বশর্ত দলগত পারফরম্যান্স। বৈশ্বিক টুর্নামেন্টের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য। তাই ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ফুটবলারদের ঐক্যের ডাক দিয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তাঁর বিশ্বাস, দলীয় বন্ধন থাকলে বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে ইংলিশরা।
বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে ইংল্যান্ড। ৫ ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ইউরোপিয়ান অঞ্চলের ‘কে’ গ্রুপের শীর্ষে অবস্থান করেছে হ্যারি কেইনরা। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার খুবই কাছে আছে তাঁরা। সব মিলিয়ে গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর টুখেলের অধীনে ছয়টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। বাছাইপর্বে ৫ জয়ের বিপরীতে গত জুনে প্রীতি ম্যাচে সেনেগালের কাছে হেরেছে তারা।
পরিসংখ্যানই বলছে–টুখেলের অধীনে কতটা দারুণ সময় পার করছে ইংল্যান্ড। শুরুর এই আত্মবিশ্বাস বিশ্বকাপেও টেনে নিতে চান জার্মান কোচ। তাই নিজেদের লক্ষ্য স্থির করেছেন তিনি। প্রীতি ম্যাচে আগামীকাল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তার আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে সব সময় ঐক্যবদ্ধ দল সফল হয়। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই ভালো ফল পাওয়া যাবে।’
ইংল্যান্ড দলে আছেন মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, হ্যারি কেইন, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসনদের মতো একঝাঁক তারকা ফুটবলাররা। এরপরও বিশ্বকাপে নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন টুখেল। লম্বা সময় ধরে বিশ্বকাপ না জেতায় নিজেদের ফেবারিট ভাবতে নারাজ তিনি।
টুখেল বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতিন অনেক সময় পার হয়ে গেছে। তাই আমরা আন্ডারডগ হিসেবে বিশ্বকাপে যাব। যাদের সঙ্গে খেলব তারা নিকট অতীতে বিশ্বকাপ জিতেছে। ভালো করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ফুটবল খেলতে হবে। এটা ছাড়া ভালো করার উপায় দেখছি না।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে