ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো এখন ফ্রী এজেন্ট। যেকোনো ক্লাবে এখন তিনি যেতে পারেন। বিশ্বকাপের পর ২১০০ কোটি টাকার চুক্তিতে মধ্যপ্রাচ্যের এক ক্লাবে রোনালদোর খেলার গুঞ্জন শোনা যাচ্ছে।
সৌদি আরবের আল-নাসর ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তির ব্যাপারটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। মার্কার মতে, দুই পক্ষের মধ্যে শেষ পর্যায়ে আলোচনা চলছে। বছরে ২০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২১১১ কোটি ৭৮ লাখ টাকা) বেতনে আড়াই বছরের চুক্তিও হয়ে গেছে।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। এরপরই নড়েচড়ে বসে ইউনাইটেড কর্তৃপক্ষ। ফলশ্রুতিতে রেড ডেভিলরা রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে।
রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস-ক্যারিয়ারে এখন পর্যন্ত এই চারটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা-দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

মিসৌরী নদীর তীরে নিরিবিলি, ছিমছাম বার্কলি রিভারফ্রন্ট এলাকায় রোববার বিকেলে যেতেই বুঝতে অসুবিধা হলো না এটাই আর্জেন্টিনা দলের ঘাঁটি। টিম হোটেলের পেছনের দিকটায় ডিয়েগো ম্যারাডোনার ছবি সংবলিত বিশাল পতাকা ঝুলিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। তাঁরা ড্রাম বাজাচ্ছেন, উল্লাস করছেন। কোরাস তুলছেন, ‘ওলে, ওলে...ভামোস আর
২ মিনিট আগে
ঘড়ির কাঁটা ঘুরিয়ে সাড়ে তিন বছর আগে ফিরে যাওয়া যাক। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। মায়ামিতে আজ লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়েকে হারাতে না পারালেও সৌদি লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। সৌদি-উরুগুয়ে ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে।
৩৯ মিনিট আগে
আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তাঁরা এখানে নেই। কয়েক বছর আগে তাঁরা মারা গেছেন। তাঁরাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উ
৫ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’
৫ ঘণ্টা আগে