মৌসুম শেষে ক্যাম্প ন্যু ছাড়বেন জাভি হার্নান্দেজ। যাওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হৃত গৌরব ফিরিয়ে দিতে পারবেন তো স্প্যানিশ কোচ? দুই মৌসুম পর টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বার্সা। আজ রাতে নাপোলিকে হারাতে পারলে ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবার নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালও।
তবে শেষ ষোলোর ফিরতি লেগের আগে বেশ চিন্তিত জাভি। পেদ্রি, গাভি ও ফ্রাঙ্কি ডি ইয়ংকে পাচ্ছেন না তিনি। দলের গুরুত্বপূর্ণ এই তিন মিডফিল্ডার ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। ফেরান তোরেস ও আলেহান্দ্রো বালদেও আছেন চোটের তালিকায়। তবে সেটিকে অজুহাত বানাতে চান না জাভি। গতকাল তিনি বললেন, ‘সত্য যে আমাদের খেলোয়াড়েরা বাইরে আছে, তবে কোনো অজুহাত নয়। এটা একটা সুযোগ।’
ইতালি সফরে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। আজ যে জিতবে উঠে যাবে শেষ আটে। তার জন্য কাতালোনিয়ায় নিজেদের অস্থায়ী স্টেডিয়াম মন্টজুইক হিলে শিষ্যদের কাছে একটি ‘জাদুকরী রাতের’ দাবি জাভির।
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে ফিরতি লেগে এমিরেটসে পোর্তোকে আতিথেয়তা দেবে আর্সেনাল। আতিথেয়তা তো নয়, উল্টো পর্তুগিজদের না কাঁদালে শেষ ষোলোয় থেমে যেতে হবে গানারদের। প্রথম লেগে যে ১-০ গোলে হেরে এসেছে মিকেল আর্তেতার দল!

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩৬ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে