লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে