
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল। কিন্তু রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সেটা হতে দেননি।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছে গত রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রানার্সআপ রিয়ালের ফুটবলাররা মঞ্চ থেকে একে একে পদক নিচ্ছেন। চ্যাম্পিয়ন বার্সাকে গার্ড অব অনার দিতে প্রস্তুতি নিচ্ছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও যখন গার্ড অব অনার দেবেন, সেই মুহূর্তে খুবই বিরক্তি প্রকাশ করেন এমবাপ্পে। ফরাসি এই ডিফেন্ডারের কারণে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাতে যে সংস্কৃতি স্পেন অনুসরণ করে থাকে, সেটা করতে পারেনি রিয়াল মাদ্রিদ।
হাঁটুর চোটে পড়ায় রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। গত রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতেও শতভাগ ফিট ছিলেন না তিনি। রিয়ালের শুরুর একাদশে তাই এমবাপ্পের পরিবর্তে খেলেছেন গনসালো গার্সিয়া। গার্সিয়ার পরিবর্তে ৭৬ মিনিটে এমবাপ্পেকে নামান কোচ জাবি আলোনসো। যেখানে ৯০ মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
স্প্যানিশ সুপার কাপে গত বছর রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। গত রাতে জেদ্দায় অতটা ভরাডুবি হয়নি রিয়ালের। শেষ পর্যন্ত ৩-২ গোলে রিয়াল হেরেছে বার্সেলোনার কাছে। রিয়ালের গোল দুটি করেছেন গঞ্জালো গার্সিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া। অপর গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। এ নিয়ে ১৬ বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। এই তালিকায় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে