
লিওনার্দো বালের্দির চোটের কারণে শেষ মুহূর্তে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ দলে যোগ দেওয়ার আনন্দটা আকাশছোঁয়া হলেও, যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছাতে এই ডিফেন্ডারকে যে পরিমাণ ঝক্কি পোহাতে হয়েছে, তা এককথায় অবিশ্বাস্য। বিমানে যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে লাগেজ হারিয়ে ফেলা—সব মিলিয়ে এক নাটকীয় ও ক্লান্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।
সেনেসির যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। ক্লাব মৌসুম শেষে স্পেনের ইবিসায় ছুটি কাটাচ্ছিলেন সান লোরেনসোর যুব একাডেমি থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার। কোচ লিওনেল স্কালোনির ফোন পেয়েই তড়িঘড়ি করে ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। তবে ইবিসা থেকে প্রথমে তাঁকে যেতে হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে। সেখান থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো যাওয়ার পর শুরু হয় মূল বিপত্তি। যান্ত্রিক ত্রুটির কারণে শিকাগোতেই তাঁর ফ্লাইট দুই ঘণ্টা বিলম্বিত হয়।
ভোগান্তির এখানেই শেষ নয়। কানসাস সিটিগামী বিমানে চড়ে বসার পরও কারিগরি সমস্যার কারণে সেনেসিসহ সব যাত্রীকে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে আরও পিছিয়ে যায় তার যাত্রা। নির্ধারিত সময় অনুযায়ী, রাত সাড়ে ১১টায় ক্যাম্পে পৌঁছানোর কথা থাকলেও, সব ঝামেলা চুকিয়ে যখন তিনি কানসাস সিটির আর্জেন্টিনা ক্যাম্পে পৌঁছান, ঘড়িতে তখন রাত দেড়টা।
তবে সফরের সবচেয়ে বড় ধাক্কাটি পেয়েছেন সেনেসি ফ্লাইট থেকে নামার পর। কানসাস বিমানবন্দরে এসে তিনি আবিষ্কার করেন, তার মূল লাগেজটিই হারিয়ে গেছে! সঙ্গে শুধু একটি হ্যান্ডব্যাগ থাকায় বিপাকে পড়েন এই আর্জেন্টাইন তারকা। অবশ্য বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসা আর্জেন্টিনা দলের একজন প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন এবং লাগেজটি দ্রুত ক্যাম্পে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এতসব ক্লান্তি আর ঝামেলার পরও অবশ্য মাঠে নামতে তর সইছে না সেনেসির। শনিবারই টটেনহামের এই ডিফেন্ডার লিওনেল মেসির দলের সাথে তার প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছেন। কোচ লিওনেল স্কালোনির একাদশে জায়গা করে নিতে তিনি এখন পুরোপুরি প্রস্তুত। ছুটিতে থাকার সময়ও সেনেসি নিয়মিত ব্যক্তিগত অনুশীলন চালিয়ে গেছেন, যেন শেষ মুহূর্তে ডাক এলে মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি না থাকে। বালের্দির চোট সেনেসির জন্য যেমন ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে, তেমনি কানসাসের এই নাটকীয় সফরও তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে