বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রাতে লুক্সেমবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই হ্যাটট্রিকে আন্তর্জাতিক ফুটবলে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০ হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা। আগেই ম্যাচ ও গোলসংখ্যায় সবাইকে টপকে যাওয়া রোনালদো এবার হ্যাটট্রিকেও ছাড়িয়ে গেলেন সবাইকে।
পেনাল্টি থেকে জোড়া গোলের পর শেষ দিকে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও পালিনিয়া। ৫ গোলের ৩টিই ম্যাচের প্রথম ১৭ মিনিটে, যার দুটিই আসে রোনালদোর পা থেকে। ম্যাচের আট মিনিটে স্পটকিকে দলকে এগিয়ে দেন ‘সিআর সেভেন’। দুই মিনিট পর আবার পেনাল্টি পায় পর্তুগাল। এবার ডি-বক্সে রোনালদোকেই ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক অ্যান্থনি মরিস। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
১৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ তৃতীয়বার লুক্সেমবার্গের জালে বল জড়ালে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান ৪-০ করেন জোয়াও পালিনহা। পর্তুগালের সব পাওয়ার ম্যাচে তখন বাকি বলতে শুধু রোনালদোর হ্যাটট্রিক। ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে রোনালদো নিজের তৃতীয় গোল করে সেই হ্যাটট্রিকও পূরণ করেন। আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে এখন ১৮২ ম্যাচ খেলে রোনালদোর গোলসংখ্যা ১১৫।
লুক্সেমবার্গের বিপক্ষে ৫-০ গোলের এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে পর্তুগালের পয়েন্ট ১৬। পয়েন্ট টেবিলে রোনালদোদের অবস্থান ২ নম্বরে। পর্তুগালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সার্বিয়া।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে