ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে।
ছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছিলেন।
এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই।

ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
২৭ মিনিট আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
১ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
২ ঘণ্টা আগে