
একপ্রকার ঘুমিয়ে আছে জেলা ফুটবল। নিয়মিত হচ্ছে না লিগ। বাফুফের নতুন কমিটি ১০ মাসেও লিগের জট খুলতে পারেনি। তৃণমূল থেকেও তাই সেভাবে উঠে আসছে না ফুটবলার। ঘুমিয়ে পড়া সেই ফুটবলকে জাগাতে ৩০ আগস্ট থেকে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যা আয়োজন করবে বাফুফে।
তারুণ্যের উৎসবের ব্যানারে টুর্নামেন্টটির বাজেট ধরা হয়েছে ১৮ কোটি টাকা। দুই ধাপ মিলিয়ে ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাকি ৮ কোটি টাকা নিজ থেকে খরচ করবে বাফুফে। সিনিয়রদের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ছেলে ও মেয়েদের নিয়েও হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।
বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলায় ফুটবল নিয়ে একটা উন্মাদনা শুরু হবে। সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালোমানের প্রতিভাবান ফুটবলার বাছাই করা হবে।’
একই সুর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমের কণ্ঠেও, ‘আমি বেশ কয়েকবার ৬৪ জেলার জেলা প্রশাসকের সঙ্গে সভা করেছি, যাতে ভালোভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়।’
জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষবার হয়েছে ২০২২ সালে। ৩০ আগস্ট মুন্সিগঞ্জে ও জামালপুরের ম্যাচ দিয়ে গেরো খুলতে যাচ্ছে এর। যেখানে অংশ নিচ্ছে ৬৪ জেলা দল। আটটি পটে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। পরে ১৬ দল নিয়ে শুরু হবে নকআউটপর্ব। নভেম্বরে ফাইনাল হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩ ঘণ্টা আগে