ঢাকা: আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ হলেই আনুষ্ঠানিকভাবে শেষ হবে ২০২০-২১ ইউরোপিয়ান ফুটবল মৌসুম। নতুন মৌসুমের আগে কোচ–খেলোয়াড়েরা দল পাল্টাবেন। আগামী দুই মাসে অনেক পালাবদল ঘটবে একেকটি ক্লাবে। তবে সেই বদলটা যেন এবার একটু আগেই চলে এসেছে। ফুটবলের বাজার আগেই গরম করে ফেলেছেন বড় বড় ক্লাবের খ্যাতনামা সব কোচ।
পালাবদলের শুরুটা অবশ্য আগেই হয়েছিল। জিনেদিন জিদান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। সোনায় মোড়ানো দেড় মৌসুম কাটানোর পর বায়ার্ন মিউনিখ মৌখিকভাবে বিদায় বলেন হান্সি ফ্লিক। জুভেন্টাস থেকে চাকরি গেছে আন্দ্রেয়া পিরলোর। তবে সবাইকে অবাক করেছে, ইন্টার মিলান এবং লিলকে এক দশক পর লিগ শিরোপা জেতানো কোচ আন্তোনিও কন্তে ও ক্রিস্টোফার গালতিয়েরের বিদায়!
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে গত দেড় বছরে ফুটবলে বড় ক্ষত রেখে গেছে করোনা মহামারি। ব্যবসায়িক গবেষণা প্রতিষ্ঠান কেপিএমজি বলছে, এ সময়ে ইউরোপের সেরা ৩২ দলের মোট আর্থিক ক্ষতি ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো। বার্সেলোনা-ইন্টার মিলানের মতো ক্লাবগুলো আর্থিক দেনায় জর্জরিত। একটি শক্তিশালী দল গড়তে যতটা অর্থের দরকার, তার অর্ধেকও পাননি কন্তের মতো প্রতিভাবান কোচ।
তবু নিজের খেল দেখিয়েছেন কন্তে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ১১ বছর পর ইন্টারকে জিতিয়েছেন সিরি ‘আ’ শিরোপা। লিগ জেতার কন্তের চাওয়া ছিল দলে আরও বড় বিনিয়োগ, যাতে চ্যাম্পিয়নস লিগে লড়তে পারে তাঁর দল। ক্লাবের পক্ষ থেকে স্পষ্টই কন্তেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সেই সামর্থ্য নেই। পারলে কিছু খেলোয়াড় বিক্রি করে আরও খরচ কমাতে চায় তারা। ক্ষোভ থেকে এরপর নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কন্তের। ইন্টারে তাঁর জায়গায় আসছেন দলের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
গালতিয়ের আর ফ্লিক সরে দাঁড়াচ্ছেন অন্য আরেক কারণে। ফরাসি লিগের ‘রবিন হুড’খ্যাত ক্রিস্টোফার গালতিয়ের লিলকে লিগ জেতানোর পর নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। পরের মৌসুমে তাঁকে দেখা যাবে এমন এক ক্লাবে, যারা শিরোপার স্বাদ থেকে বঞ্চিত বহুদিন। বায়ার্নকে নতুন কিছু জেতানোর কিছু নেই বলে জার্মানির দায়িত্ব নিচ্ছেন ফ্লিক।
ফ্লিকের বায়ার্ন ছাড়ার ঘোষণায় রদবদল ঘটেছে জার্মান লিগে। লাইপজিগ ছেড়ে বায়ার্নে এসেছেন ইউলিয়ান নাগলসম্যান। তাঁর স্থলাভিষিক্ত হবেন হেসে মার্সচ।
জোড়াতালির দল নিয়ে লা লিগায় শেষ পর্যন্ত লড়াই করে গেছেন জিদান। রিয়াল মাদ্রিদকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তবু দল এবার শিরোপা জেতেনি। অনেকটা বিরক্ত নিয়েই প্রিয় ক্লাবকে ‘না’ করে দিয়েছেন জিজু।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে