শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পাচ্ছে কাতার। গতকাল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে সর্বশেষ এএফসি এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা। তিনবারের চ্যাম্পিয়ন ইরানকে রোমাঞ্চকর সেমিফাইনালে ৩–২ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠ আল থুমামা স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কাতার। ম্যাচের চার মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। ইরানকে লিড এনে দেন সরদার আজমুন। গোল শোধ দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি কাতার। ১৭ মিনিটে জাসেম গাবেরের গোলে সমতায় ফেরার পর বিরতির আগে এগিয়েও যায় কাতার। ৪২ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেওয়া গোলটি করেন আকরাম আফিফ।
বিরতির পরেই অবশ্য সমতায় ফেরে ইরান। পেনাল্টি থেকে ৫১ মিনিটে গোল করে সমতায় ফেরালেও দলের হার এড়াতে পারেননি আলীরেজা জাহানবখশের। ৮২ মিনিটে আলমুজ আলির গোলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠে কাতার। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জর্ডান।
আগামী শনিবার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে কাতার-জর্ডান। শিরোপা নিষ্পত্তির ম্যাচেই নিজেদের সেরা খেলাটা খেলবেন বলে জানিয়েছেন আফিফ। ফাইনালে উঠে প্রতিপক্ষ জর্ডানকে যেন হুমকিই দিলেন দলের জয়ের দ্বিতীয় গোলদাতা আফিফ। তিনি বলেছেন, ‘জয়টা (সেমিফাইনালে) সহজ ছিল না। এমন জয়ে সমর্থক এবং নিজেদের নিয়ে আমরা গর্বিত। তাদের (সমর্থকদের) রাতের জয়টা প্রাপ্য ছিল। আশা করি, (ফাইনালে) আমাদের সেরা খেলাটা দেখাতে পারব।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১০ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে