দাপুটে জয়ে প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। আজ সিডনিতে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশরা। ২০ আগস্ট ফাইনালে তারা মুখোমুখি হবে স্পেনের মেয়েদের।
ছেলেদের বিশ্বকাপে ইংল্যান্ড শিরোপা জিতেছে ১৯৬৬ বিশ্বকাপে। নিজেদের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপের পর আর ফাইনালে খেলা হয়নি দেশটির। এবার মেয়েদের বিশ্বকাপ দিয়ে সেই অপেক্ষা ঘুচল ইংল্যান্ডের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৬ মিনিটে এলা টুনের দুর্দান্ত গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ৬৩ মিনিটে স্যাম কেরের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে এরপর দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। ৭১ মিনিটে লরেন হ্যাম্প ইংল্যান্ডের ব্যবধান ২-১ করেন। ৮৬ মিনিটে তাঁরই অ্যাসিস্টে ব্যবধানটা বাড়ান অ্যালেসিয়া রুসো।
কোচ সারিনা ওইগম্যানের অধীনে গত দুই বছরে দুটি মেজর শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। এবার বিশ্বকাপ জিততে পারলে ‘ষোলোকলা পূর্ণ’ হবে তাদের। গত বছর ইউরো জেতা ইংল্যান্ড পরে দুই মহাদেশীয় লড়াই ফিনালিসিমাও জিতেছে ব্রাজিলকে হারিয়ে।
এবার তাদের চোখ বিশ্বকাপের দিকে। সেই লক্ষ্য সিডনিতে স্প্যানিশদের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই দুই দল প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ফাইনালে যে জিতুক না কেন এ টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব। আগের আট আসরের ছয় চ্যাম্পিয়নের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালেই।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২১ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে