
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে ভারতের। ‘সি’ গ্রুপে তাদের বাকি ম্যাচ দুটি কেবলই আনুষ্ঠানিকতার। এর একটিতে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। আনুষ্ঠানিকতার হলেও যেকোনো মূল্যে জামাল ভূঁইয়ার দলকে হারাতে চায় ভারত—এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ খালিদ জামিল।
ভারতের মতো বাংলাদেশেরও এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সব সম্ভাবনা শেষ হয়েছে। নিজেদের সবশেষ ম্যাচে ১৪ অক্টোবর হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। একই দিন সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় ভারত। এতে ভারতের সঙ্গে বাংলাদেশেরও বিদায়ঘণ্টা বেজে যায়।
আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। এর আগে গত মার্চে দুই দলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। চারটি করে ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট। তাঁদের অবস্থান তিন ও চারে।
সিঙ্গাপুরের কাছে হারলেও বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে জামিল বলেন, ‘এটা পরের ম্যাচ (বাংলাদেশের বিপক্ষে)। যেকোনো মূল্যে আমাদের সেই ম্যাচ জিততে হবে। জাতীয় দলের এই মুহূর্তে জয়ের খুব প্রয়োজন।’
সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ভুলে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ভারত। জামিল বলেন, ‘সিঙ্গাপুরের হারের পর আমি বলেছিলাম যে, হারের জন্য আমাকেই দায়ী করা উচিত। সেই হারের কথা ভেবে লাভ নেই। কিছু ভুলের কারণে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের হারতে হয়েছে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
দলের ভালোর জন্য মানসম্পন্ন খেলোয়াড়কে প্রাধান্য দিতে চান জামিল, ‘ভারত জাতীয় দলের জন্য আমাদের ভালো মানের ফুটবলার দরকার। শেষ পর্যন্ত লড়াই করতে পারে—এমন খেলোয়াড় খুবই প্রয়োজন। তারা মাঠে সর্বস্ব দিতে পারে এবং দলের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে।’
অস্থিরতা চলছে ভারতীয় ফুটবলে। শীর্ষ স্তরের লিগ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না বলেই মনে করেন জামিল, ‘কেন এমনটা হবে? দেশের ফুটবলে কী হবে সেটা তো খেলোয়াড়দের হাতে নেই। আমাদের কাজ দেশের জন্য সেরাটা দেওয়া। আমি লিগ নিয়ে আশাবাদী।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে