জিনেদিন জিদানের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কোচিংয়ে আবার ফিরতে চান তিনি। তেমনই আভাস দিয়েছেন ফরাসি এই ফুটবল কিংবদন্তি।
কোচিং ক্যারিয়ার পুনরায় কোথা থেকে শুরু করবেন, জিদান অবশ্য জানাননি। তবে কোচিংয়ে ফেরার ইঙ্গিত তিনি দিয়েছেন। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন কিছু জানিয়েছেন জিদান। ফরাসি এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘খুব শিগগির আমি ফিরছি। শুধু অল্প সময়ের জন্য অপেক্ষা করুন। আমি কোচিংয়ের থেকে বেশ একটা দূরে নই।’
২০১৪ সালেে জিদানের কোচিং ক্যারিয়ার শুরু হয়। রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্ব নিয়েছিলেন তখন। এরপর ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ মূল দলের দায়িত্ব পান জিদান। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। তা ছাড়া ২০১৭ ও ২০২০ দুটি লা-লিগার শিরোপা লস ব্লাংকোসরা জিতেছে জিদানের অধীনে। ২০২১ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন ফরাসি এই কিংবদন্তি ফুটবলার। সব মিলিয়ে জিদানের কোচিং ক্যারিয়ার ৩০১ ম্যাচের। জিতেছেন ১৯০ ম্যাচে, হেরেছেন ৪৮ ম্যাচে আর ড্র করেছেন ৪৮ ম্যাচ।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে