
ফুটবল বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের কাছে ‘অমাবশ্যার চাঁদের’ মতো। এখন পর্যন্ত ২২ বার ফুটবল বিশ্বকাপের মধ্যে দুইবার তারা খেলতে পেরেছে টুর্নামেন্ট। অবশেষে তৃতীয়বারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে নিউ ক্যালিডোনিয়া ও নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। সবশেষ ২০১০ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছিল নিউজিল্যান্ড।
অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউ ক্যালিডোনিয়া-নিউজিল্যান্ড ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৫৪ মিনিটে পিঠের চোটে পড়ায় মাঠ ছাড়েন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। এক ঘণ্টা গোলশূন্য থাকার পর অবশেষে ম্যাচে পাওয়া যায় গোলের দেখা। ৬১ মিনিটে গোল করেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার মাইকেল বক্সাল। ফ্রাঙ্কিস ডি ভ্রাইজের অ্যাসিস্টে বক্সাল করেছেন গোল। ৪৬ মিনিটে ম্যাথিউ গার্বেটের বদলি হিসেবে মাঠে নামেন ডি ভ্রাইজ।
প্রথম গোল হওয়ার পর ১৯ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে নিউজিল্যান্ড। এই দুই গোলই এসেছে বদলি ফুটবলারের পা থেকে। ৬৬ মিনিটে গোল করেন কস্তা বারবারোসেস। তিনি উডের বদলি হিসেবেই মাঠে নামেন। তাঁকে অ্যাসিস্ট করেন নিউজিল্যান্ড ডিফেন্ডার টিম পেইন। নিউজিল্যান্ডের তৃতীয় গোলে অবদান রাখেন বারবারোসেস। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেছেন এলিজা জাস্ট। ৪৬ মিনিটে ক্যালাম ম্যাককাওয়াটের বদলি হিসেবে জাস্ট নামেন।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঁচ দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-এই তিন দল আয়োজকসূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতড়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড আজ বাছাইপর্বের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে