
ফাইনাল জয় মানেই গর্বের। কিন্তু প্রতিপক্ষ যদি হয় ভারত—তখন সে আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। ম্যাচের আগের দিন সাংবাদিককের সামনে হাজির হয় এমন কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে দেশবাসীকে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর ছিল তাঁর দল।
কথা রেখেছেন মিঠুরা। ফাইনালে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে কোনো দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে বাংলাদেশ। দলটির জয়ের নায়ক গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন তিনি।
শুধু ফাইনালই নয়, টুর্নামেন্টজুড়েই পোস্টের নিচে দুর্দান্ত ছিলেন মাহিন। অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। ফাইনালে শেষে টাইব্রেকারে শট ঠেকিয়ে দেওয়া প্রসঙ্গে মাহিন বলেন, ‘প্রথম শটটি ঠেকিয়ে অসাধারণ লেগেছে। মনে হয়েছে দেশের ২০ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে চলছি।’
গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান আশিকুর রহমান। ফাইনাল জয়ের পর তাঁকে স্মরণ করলেন অধিনায়ক মিঠু, ‘ফাইনাল জেতা...মানে আমি চার বছর ধরে এটা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন আজকে। কিন্তু আমি একজনকে খুবই মিস করছি। আমার বন্ধু আশিক, ওর সাথে ম্যাচ খেলছি চার-পাঁচটা। চার বছর ধরে…ও থাকলে আরও বেশি আনন্দ হতো। ও নাই, তারপরও আমি ওকে এই ট্রফিটা উৎসর্গ করতে চাই।’
বাংলাদেশের হয়ে টাইব্রেকার শট নিতে এসে লক্ষ্যভেদ করেছেন আব্দুল রিয়াদ ফাহিম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘স্বপ্নের ফাইনাল…আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের জয় আমরা পুরা দেশবাসীকে উৎসর্গ করলাম।’

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে। চীনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণ কিছু করতে পারবে তো বাংলাদেশ?
১০ মিনিট আগে
অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে তাঁর। তবে তাঁর অধীনে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।
২ ঘণ্টা আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে আশার সঞ্চার হয়েছে বাংলাদেশ দলে। মাঝমাঠ, রক্ষণ কিংবা গোলপোস্ট—সব জায়গাতেই বেশ কিছু দারুণ ফুটবলার খুঁজে পাওয়া গেছে। তবে এত পাওয়ার মাঝেও দারুণ একজন ফরোয়ার্ডের অভাব দূর হচ্ছে না কিছুতেই। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে সে অভাবটাও কাটল বলে।
৩ ঘণ্টা আগে