
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাফুফে জানিয়েছে, আজ রাত আনুমানিক ৭:৩০ মিনিটে হাতিরঝিলে এই আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলে গিয়ে শেষ হবে।
যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এই ঐতিহাসিক সাফল্যে দলকে অভিনন্দন জানিয়ে ছাদখোলা বাসে বিশেষ সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছেন। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের বীরত্ব ও রোনান সুলিভানের জয়সূচক শটে ভারতকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশ।
দেশের ফুটবলের এই বিশেষ অর্জন উদযাপনে বাফুফে সাধারণ সমর্থকদের রাত সাড়ে ৭টায় হাতিরঝিলে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে। চীনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণ কিছু করতে পারবে তো বাংলাদেশ?
২১ মিনিট আগে
অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে তাঁর। তবে তাঁর অধীনে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।
২ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে আশার সঞ্চার হয়েছে বাংলাদেশ দলে। মাঝমাঠ, রক্ষণ কিংবা গোলপোস্ট—সব জায়গাতেই বেশ কিছু দারুণ ফুটবলার খুঁজে পাওয়া গেছে। তবে এত পাওয়ার মাঝেও দারুণ একজন ফরোয়ার্ডের অভাব দূর হচ্ছে না কিছুতেই। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে সে অভাবটাও কাটল বলে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে