সংখ্যাটা আর বাড়াতে দিল না রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোয় হ্যাটট্রিক হারের পর গতকাল জয় পেয়েছে তারা। শুধু জয় বললে ভুল হবে, রীতিমতো বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে লস ব্ল্যাংকোসরা।
গতকাল বার্সার মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল। নিজেদের দিনে দলটি যে কতটা ভয়ংকর, তার প্রমাণ আরবাও দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এটা স্বীকারও করছেন খেলোয়াড় হিসেবে অনেক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী জাভি হার্নান্দেজ। তাঁর মতে, যখন রিয়ালকে আপনি শেষ করতে পারবেন না, তখন তারাই আপনাকে শেষ করবে।
কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর হতাশ বার্সা কোচ জাভি বলেছেন, ‘এটি খুবই কঠিন এক রাত। আসলে এটিই ফুটবল। রিয়াল ভালো দল এটাতে তর্কে জড়াব না। তারা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন। তারা ক্ষমা করে না। যখন আপনি মাদ্রিদকে শেষ করতে পারবেন না, তারা আপনাকে শেষ করবে।’
গতকাল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবকিছু নিজেদের পক্ষে ছিল বার্সার। টানা তিন এল ক্লাসিকোয় জয়, সেমির প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে নিজেদের মাঠে খেলতে নামা। কিন্তু পরিসংখ্যান নতুন ম্যাচে কথা বলল না। সবকিছু উল্টিয়ে দিয়ে গতকাল ৪-০ গোলের জয় পায় রিয়াল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন করিম বেনজামা। আর ভিনিসিয়ুসকে দিয়ে করিয়েছেন অন্যটি। এতে করে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে