
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এখনই চলছে নানা জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে আগামী বিশ্বকাপে বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম।
পেনাল্টি শটের ব্যাপারে ২০২৬ বিশ্বকাপে নিয়ম বদলানোর চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। গোলকিপার শট ফেরালে বা ক্রসবার অথবা পোস্টে লেগে ফেরার পর ফিরতি শট নেওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে সেটা গোল কিক হিসেবে বিবেচনা করা হবে। ২২তম ফুটবল বিশ্বকাপ থেকে এমন নিয়ম প্রচলনের কথা ভাবছেন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলের আইনপ্রণয়নকারী সংগঠনের কর্মকর্তারা। এই প্রস্তাব আইএফএবিতে আলোচনা করা হয়েছে বলে কদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন থেকে জানা গেছে। পেনাল্টি শট মিস করলে পুনরায় কেউ শট করতে পারবেন না।
ফুটবলে পেনাল্টিতে একবার শট নেওয়ার ধারণা মূলত হকি থেকে এসেছে বলে ইংল্যান্ডের আরেক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। পেনাল্টিতে শটের পর খেলা বন্ধ। গোল হলে মাঝমাঠ থেকে পুনরায় খেলা শুরু হবে। গোল না হলে যে দল পেনাল্টি ঠেকিয়েছে, তারা পাবে গোলকিক। কোনো কর্নার বা দ্বিতীয় কোনো সুযোগ নেই। ফুটবলের আধুনিকায়নে যেসব সংস্কারের কথা চিন্তা করা হচ্ছে, পেনাল্টিতে নিয়ম বদলানো সেটা তারই অংশ। ২৩তম ফুটবল বিশ্বকাপেই যেহেতু এই নিয়ম বদলানোর চিন্তা চলছে, সেক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পাস করতে হবে নিয়ম।
পেনাল্টির নিয়ম বদলালে তখন দল বাড়তি কোনো সুবিধা পাবে না বলে মনে করেন অফিশিয়ালরা। স্পটকিকের সময় সাধারণত গোলরক্ষকের একটি পা গোললাইনের ওপরে বা পেছনে থাকতে হয়। ফিরতি বলে পুনরায় শট নেওয়া পেনাল্টি আটকানো দলের জন্য সময় অপচয় বলে অনেকে মনে করেন। উদাহরণ হিসেবে ২০২১ ইউরোর ডেনমার্ক-ইউরো সেমিফাইনালের কথা মনে করা যায়। সেই সেমিতে ইংল্যান্ড তারকা হ্যারি কেইন প্রথমে পেনাল্টি থেকে শট নিয়েছিলেন। কেইনের শট ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল রুখে দিলেও ফিরতি শটে গোল করেছিলেন কেইন।
প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। তিন দেশের ১৬ ভেন্যুতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ ফুটবল বিশ্বকাপের পোশাকি মহড়া হয়ে গেছে কদিন আগে ক্লাব বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২ দল। পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২২ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
২ ঘণ্টা আগে