
নটিংহাম ফরেস্টের বিপক্ষে পূর্ণ তিন আশা করেছিল ম্যানচেস্টার সিটি। তবে দলের সে আশা পূরণ হয়নি। দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি পেপ গার্দিওলার দল; ড্র করেছে ২-২ গোলে। তাতে এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৭। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট সিটির। পরশুর ড্রয়ে শিরোপা দৌড়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান বাড়লেও গার্দিওলা মনে করেন, সিটির শিরোপা লড়াই শেষ হয়ে যায়নি।
লিগে সিটির এখনো ৯ ম্যাচ বাকি। সবগুলো ম্যাচ জিতলে আরও ২৭ পয়েন্ট তোলা সম্ভব। সব মিলিয়ে এখনই শিরোপা আশা হারাচ্ছেন না সিটি কোচ। পেপ গার্দিওলা বললেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি। তা ছাড়া আর্সেনাল আমাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।’
অ্যান্তোনিও সেমেনিয়ো এবং রদ্রি সিটির হয়ে গোল করলেও ফরেস্টের মরগান গিবস-হোয়াইট এবং এলিয়ট অ্যান্ডারসন গোল করে সমতা ফেরান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সাভিনহোর একটি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন মুরিলো, যা জয় থেকে বঞ্চিত করে সিটিকে।
চলতি লিগে ভালো খেলেও যেসব ম্যাচ জিততে পারেনি সিটি, সেসব ম্যাচের মধ্যে পরশুর ম্যাচটিকেও দেখছেন গার্দিওলা, ‘এমন কিছু ম্যাচ আছে, যেখানে পয়েন্ট খোয়ানোটা আমাদের প্রাপ্য ছিল না। এদিনও পুরো ৯০ মিনিট জুড়েই ভালো খেলেছি আমরা।’
আগামী ১৯ এপ্রিল ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। ধরে নেওয়া হচ্ছে, সেই ম্যাচের ফলই গড়ে দেবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার ভাগ্য।
সিটি তবু এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, কিন্তু সেটাও পারেনি ম্যানচেস্টারের আরেক দল ইউনাইটেড। ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে মাইকেল ক্যারিকের দল। রুবেন আমোরিমকে ছাঁটাইয়ের পর অন্তর্বর্তী কোচ হিসেবে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর অজেয়ই ছিল ইউনাইটেড। লিগে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর নতুন কোচের অধীনে এটাই প্রথম হার ইউনাইটেডের।
অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর গোলে সমতায় ফেরে ইউনাইটেড। কিন্তু শেষ দিকে উইলিয়াম ওসুলা গোল করে ইউনাইটেডের পয়েন্ট পাওয়ার আশা বিনাশ করে দেন। অথচ দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলেছে ইউনাইটেড। প্রথমার্ধের যোগ হওয়ার সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জ্যাকব র্যামজি মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে নিউক্যাসল। তারপরও জিততে না পারায় হতাশার কথাই বললেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক, ‘অবশ্যই হতাশ। প্রচণ্ড হতাশ। এদিনের ফলাফল কষ্টদায়ক। আমরা অবশ্যই ভালো অবস্থায় থেকে এখানে এসেছিলাম এবং যদি জিততে না-ও পারি, তবু ম্যাচটি থেকে কিছু পেতে চাইছিলাম। কিন্তু ম্যাচ হেরে হতাশ আমরা।’

সর্বকালের সেরা ফুটবলার কে—এই প্রশ্নে সবার আগে যে কয়েকজনের নাম ওঠে আসে তাঁদের মধ্যে লিওনেল মেসি ও পেলে অন্যতম। এই দুজনের মধ্যে এবার সেরা বেছে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের মধ্যে আর্জেন্টাইন সুপারস্টারকে এগিয়ে রাখলেন তিনি।
১ ঘণ্টা আগে
সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় লিওনেল মেসিকে। ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য সব ধরনের শিরোপা জেতা হয়েছে তার; সব মিলিয়ে এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৭-এ। এই তথ্য জানা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার ভেন্যু, সময় সব নির্ধারিত ছিল আগে থেকেই। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার ওপরও। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। কোথায় হবে ফিনালিসিমা, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
২ ঘণ্টা আগে
এক মিলি আক্তার বাংলাদেশকে কত বাঁচাবেন—চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দুটি দেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে এই প্রশ্ন আসতে পারে। গোলপোস্টের সামনে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে তাঁকে। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকাতে জান-প্রাণ দিয়ে লড়ছেন তিনি। তবু টুর্নামেন্টে দুই ম্যাচ মিলে সাত গোল হজম করেছে
২ ঘণ্টা আগে