পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষে লিওনেল মেসির নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। নতুন ক্লাবে মেসির জার্সি কেমন হবে তা নিয়ে সমর্থকদের আগ্রহ যেন অনেক। আর্জেন্টাইন তারকা ফুটবলারের নতুন জার্সির দাম পড়বে সাড়ে ৭ হাজার টাকা।
অ্যাডিডাস ও কৌতুক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী একে অপরের থেকে আলাদা হবে। বিশেষ এই অনুশীলন জার্সি ইন্টার মিয়ামি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা এই জার্সি পরেই অনুশীলন করবেন মেসি ও তাঁর সতীর্থরা। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।
এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে। মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে