করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা জানা গিয়েছিল কদিন আগেই। গতকাল মৌসুমের শেষ ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেয় রিয়াল। বেনজেমার মাদ্রিদ ছাড়ার ঘোষণায় অবাক হয়েছেন আনচেলত্তি।
সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল লা লিগায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিক বিলবাও। যা ছিল বেনজেমার রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ। ফরাসি এই ফরোয়ার্ডের মাদ্রিদ পর্ব শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। এই ম্যাচে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেনজেমা। ফরাসি এই ফরোযার্ডের মাদ্রিদ ছাড়ার ঘটনা বেশ অবাক করেছে আনচেলত্তিকে। অথচ গত সপ্তাহে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট দ্য অ্যাথলেতিক এক প্রতিবেদনে বলেছিল, রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে গত বুধবার বৈঠকে বসে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডকে এর আগে রিয়ালেই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন আনচেলত্তি। গতকাল ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘অবশ্যই এটা (বেনজেমার মাদ্রিদ ছাড়া) আশ্চর্যের বিষয় ছিল। সবার কাছেই বেশি অবাক করা ব্যাপার ছিল। তবে আমাদের সবাইকে বুঝতে হবে যে তার দুইবার ভাবা উচিত ছিল। এটা একটা প্রক্রিয়ার অংশ, যা ক্লাবে শুরু হয়েছিল কয়েক বছর আগে। এই পালাবদলের প্রক্রিয়া আগামী কয়েক বছর চলতে থাকবে।’
২০০৯ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে (৪০১ কোটি টাকায়) লিওঁ ছেড়ে রিয়ালে আসেন বেনজেমা। স্প্যানিশ জায়ান্ট লস ব্লাদের হয়ে ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১৬৫ গোলে। গত মৌসুমে ৪৪ গোল করে রিয়ালকে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপ এনে দিয়ে ব্যালন ডি’অর জেতেন তিনি। রিয়ালের হয়ে যুগ্মভাবে সর্বোচ্চ ২৫ শিরোপাও জিতেছেন বেনজেমা। আর গত ডিসেম্বরে নিজের ৩৫ তম জন্মদিনে ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নেন বেনজেমা।
মাদ্রিদ পর্ব শেষে বেনজেমার পরবর্তী গন্তব্য হওয়ার সম্ভাবনা সৌদি আরব। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, দুই বছরে ৪০ কোটি ইউরোর প্রস্তাব তাঁকে (বেনজেমা) দিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৬০০ কোটি টাকা। শুধু বেনজেমাই নন, লিওনেল মেসিসহ বেশ কজন তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার গুঞ্জন চলছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে