
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক ফুটবল দল। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী দলটি চলতি সপ্তাহের শেষদিকে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে।
ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজাল জানিয়েছেন, ব্যক্তিগত বিমানে করে জাতীয় দল মেক্সিকোর উদ্দেশে যাত্রা করবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় যে জটিলতা তৈরি হয়েছে, তা মোকাবেলা করতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে দেশটির ফুটবলের শীর্ষ সংস্থা। বিবৃতিতে দিরজাল বলেন, ‘জাতীয় দলের পেশাদার খেলোয়াড়দের দলে যোগ দেওয়া সহজ করতে আমরা তাদের কয়েকটি ক্লাবের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে পেরেছি। আমাদের জাতীয় দলটি সপ্তাহের শেষদিকে ব্যক্তিগত বিমানে করে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে।’
আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্টেরে শহরে প্লে-অফ ম্যাচটি মাঠে হবে। এই ম্যাচে সুরিনাম অথবা বলিভিয়ার বিপক্ষে খেলবে ইরাক। প্লে-অফের বিজয়ী দল ২০২৬ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘গ্রুপ আই’-এ খেলবে; যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের জেরে পুরো মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এর প্রভাব পড়েছে বিভিন্ন ক্রীড়া সূচিতেও। এই পরিস্থিতিতে ইরাক ফুটবল দলের অনেক খেলোয়াড় ও কোচিং স্টাফ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আটকে পড়েছিলেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। এ জন্য নিজেদের ম্যাচটি স্থগিত করার জন্য ফিফার কাছে আহ্বানও জানিয়েছিলেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনজামালি জানান, ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে না ইরান। যদিও বিষয়টি নিয়ে ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২৬ মার্চ শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ-শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শটে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব
৫ ঘণ্টা আগে
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন
৬ ঘণ্টা আগে