অবশেষে অবসর নিচ্ছেন লিওনার্দো বোনুচ্চি। আগামী মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখছেন ইতালি ও জুভেন্টাস অধিনায়ক। তবে ইউটার্ন নিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন চেলসি তারকা।
গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগটি দিয়ে জুভেন্টাসের হয়ে ৫০০ তম ম্যাচ খেলতে নামেন বোনুচ্চি। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার তুরিনের বুড়িদের হয়ে দুই মেয়াদে আটটি সিরি ‘আ’ জিতেছেন। ইতালির হয়ে ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে জিতেছেন ইউরো কাপ।
অবসরের ভাবনাটা বোনুচ্চি জানিয়েছেন জুভেন্টাসের ইউটিউব চ্যানেলে। বুটজোড়া তুলে রাখার ব্যাপারে তিনি বলেছেন, ‘যখন আগামী বছরে আমি খেলা থামাব, এটা হবে এক রক্ষণাত্মক যুগের সমাপ্তি।’
আগামী মৌসুম পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন বোনুচ্চি। ২০০৫ সালে ইন্টার মিলানের হয়ে ক্যারিয়ার শুরু তাঁর। ২০০৫-০৬ মৌসুমে জেতেন প্রথম সিরি ‘আ’। ২০১০ সালে তুরিনে আসার আগে তিনি ট্রেভিসো, পিসা, জেনোয়া ও বারিতে কাটিয়েছেন। বোনুচ্চির ইতালির জার্সিতে অভিষেক হয় ২০১০ সালের মার্চে। চার বছর আগে আজ্জুরিদের নেতৃত্ব পান তিনি। ইতালির হয়ে দুটি বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি। মোট খেলেছেন ১২০ ম্যাচ।
বোনুচ্চি অবসরের ভাবনা জানালেও উল্টো পথে হাঁটছেন অবামেয়াং। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার এক বছরের মাথায় মত পরিবর্তন করেছেন তিনি। গ্যাবনের হয়ে পুনরায় খেলার ইচ্ছে জানিয়েছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।
২০২২ সালে মে মাসে জাতীয় দল থেকে অবসর নেন অবামেয়াং। দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ৬৮ ম্যাচে করেছেন ২৮ গোল। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক তারকা আবারও জাতীয় দলে ফেরার প্রসঙ্গে জানিয়েছেন, গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গ ওন্দিম্বার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে