দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার হঠাৎই হলো ছন্দপতন। ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা-লিগায় হারল বার্সা। আলমেরিয়ার বিপক্ষে গতকাল ১-০ গোলে হেরেছে কাতালানরা। কোচ জাভি হার্নান্দেজের মতে, মৌসুমের বাজে ম্যাচ খেলেছে বার্সেলোনা।
মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল আলমেরিয়ার বিপক্ষে অবশ্য দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। বার্সা বলের দখল রেখেছিল ৭২ শতাংশ। তবে স্বাগতিকদের লক্ষ্য বরাবর শট করেছিল মাত্র ১ টি। তাও কাজে লাগাতে পারেনি কাতালানরা। ২৪ মিনিটে এল বিলাল তৌরের একমাত্র গোলে বার্সাকে ১-০ গোলে হারায় আলমেরিয়া। ১-০ ব্যবধানে হারলেও হতাশ জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘এটা মৌসুমের জঘন্য ম্যাচ ছিল। আক্রমণ ও রক্ষণভাগ, বল তৈরি করা, ক্ষিপ্রতা-সব দিকেই বাজে খেলেছি। কোনো কিছুই আমাদের পক্ষে আসেনি। আমরা খুবই ধীরগতিতে খেলেছি। হয়তোবা ক্লান্তি আমাদের ওপর ভর করেছিল। আমরা বাজে ম্যাচ খেলেছি। আমার খুব রাগ হচ্ছে কারণ ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি।’
হেরেও লা-লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এখন পর্যন্ত ২৩ ম্যাচে ১৯ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৫৯ পয়েন্ট এখন কাতালানদের। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫২।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৪৪ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে