
লিগ ওয়ানে ‘লা ক্লাসিক’ হিসেবে পরিচিত পিএসজি ও মার্শেইয়ের ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে দর্শকপ্রিয় ম্যাচটি স্থগিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাতেই শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।
স্তাদে বেলোড্রোমে আজ মার্শেইয়ের আতিথেয়তা নেওয়ার কথা ছিল পিএসজির। কিন্তু বাঁধ সাধে প্রকৃতি। এদিন দুপুর থেকেই ঝড় ও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয় ওই অঞ্চলে। এজন্য বাধ্য হয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় ফ্রান্সের শীর্ষ লিগ কর্তৃপক্ষ।
লিগ ওয়ানের নিয়ম অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচ মাঠে গড়াবে পরের সোমবার। সে নিয়ম থেকে সরে আসেনি তারা। জানা গেছে, পিএসজি ও মার্শেইয়ের ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টায়। একই সময় শুরু হবে ব্যালন ডি’অর পুরস্কার। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের অনুষ্ঠানটিতে পিএসজির খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে সমস্যা হবে ভেবে লিগ ওয়ানের সিদ্ধান্ত নিয়ে ফরাসি ফুটবলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন উসমান ডেম্বেলে। তাই এবার ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এই ফরাসি ফরোয়ার্ড। যদিও তার ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ইনজুরির কারণে আপাতত দলের বাইরে আছেন ডেম্বেলে। তবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতার সম্ভাবনা আছে পিএসজির কোচ লুইস এনরিকে এবং বেশ কিছু খেলোয়াড়ের।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্সেই অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস ভালো না হওয়ায় অলিম্পিক ডি মার্শেই এবং পিএসিজর ম্যাচ স্থগিত করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শহরাঞ্চলে জল প্রবাহের ঝুঁকি আছে। স্থগিত হওয়া ম্যাচ সোমবার, ২২ সেপ্টেম্বর রাত ৮: ০০টায় মাঠে গড়াবে।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে