
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরই জানা যাবে নতুন ব্যালন ডি’অর জয়ীর নাম। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় ফ্রান্সের থিয়েটার দু শাতেলে শুরু হবে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান। শেষ মুহূর্তে ভক্তদের কৌতুহল—কে জিতবে এবারের ব্যালন ডি’অর!
গত আগস্ট ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। সে তালিকা থেকে অনুমিতভাবেই সবার আগে উঠে আসছে তিনটি নাম—উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। গত মৌসুমটা ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙিয়েছেন তাঁরা সবাই। তাই এই তিনজনের যেকোনো একজনই ব্যালন ডি’অর জিতবেন—সেটা একরকম নিশ্চিত।
গত মৌসুমে ট্রেবল জিতেছে পিএসজি (ফ্রেঞ্চ কাপ, লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ)। এমন দারুণ সাফল্যের রূপকার ছিলেন দেম্বেলে। মৌসুমজুড়ে ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি। হয়েছেন মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা।
ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জেতে বার্সেলোনা (লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ)। হান্সি ফ্লিকের অধীনে কাতালানদের এমন সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন রাফিনিয়া ও ইয়ামাল। ৩৪ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তুলনায় গোলে অবদান কম ইয়ামালের। ১৮ গোলের বিপরীতে ২১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে।
এরপরও ব্যালন ডি’অরের দৌড়ে রাফিনিয়ার চেয়ে এগিয়ে আছেন ইয়ামাল। মূলত গোলে অবদান কম থাকলেও মাঠে প্রভাব বিস্তারকারী ফুটবল খেলায় মর্যাদাপূর্ণ পুরস্কারটি জেতার বড় দাবিদার এই স্প্যানিশ উইঙ্গার। অসাধারণ ফুটবলীয় দক্ষতা অন্যদের থেকে আলাদা করেছে ১৮ বছর বয়সী তারকাকে। এই তিনজনের মধ্যে শেষ পর্যন্ত কে ব্যালন ডি’অর জিতবেন—সেটা সময়ই বলে দেবে। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এই সম্মানজনক পুরস্কারটি যে নতুন কারও হাতে উঠতে যাচ্ছে, সেটা নিশ্চিত।
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন মোহামেদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম, দিজিরে দুয়ে, রবার্ট লেভানডস্কি, জিয়ানলুইজি দোন্নারুম্মাদের মতো ফুটবলাররা। এই তালিকায় পিএসজির সর্বোচ্চ ৯ ফুটবলার জায়গা পেয়েছেন। দেম্বেলে ব্যালন ডি’অর জিতলে শেষটাতেও থাকবে প্যারিসের ক্লাবটির জয়জয়কার।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪২ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে