
রিয়াল মাদ্রিদে আট বছর খেলে ভিনিসিয়ুস জুনিয়রের অর্জন তো একেবারে কম নয়। দুইবার চ্যাম্পিয়নস লিগ, তিনবার লা লিগাসহ আরও অনেক মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন লস ব্লাঙ্কোসদের হয়ে। কিন্তু আলোর বিপরীতেই যে থাকে অন্ধকার। বাজে পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ঘটনাতেও অসংখ্যবার ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির শিকার হয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের ট্রলের শিকার ভিনিসিয়ুস তো হয়েছেই। এমনকি রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও মাঠে নামতেই ভক্ত-সমর্থকেরা ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে ভক্ত-সমর্থকেরা অনেকবার দুয়োধ্বনি দিয়েছেন। সমালোচনার জবাব কীভাবে মাঠে দিতে হয়, সেটা তাঁর মতো ফুটবলারদের ভালোই জানা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে মোনাকোর বিপক্ষে রিয়ালের ৬-১ গোলের জয়ে তিনটি গোলে অবদান রেখেছেন ভিনিসিয়ুস। এক গোল করিয়েছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে।
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দুর্দান্ত জয়ের পরও ভিনিসিয়ুসের কণ্ঠে ঝরেছে হাহাকার। ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি যে তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলে, রিয়ালের এই তারকা ফরোয়ার্ডের কথায় বোঝা গেছে। ম্যাচ শেষে মুভিস্টারকে ভিনি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলা অনেক কঠিন ব্যাপার। অনেক চাহিদাও থাকে। তবে আমিও একজন মানুষ। ঘরের মাঠে অনেক স্বচ্ছন্দে খেলতে পারি। এভাবে শিস দেওয়া হোক, সেটা চাই না। শেষ কয়েক ম্যাচে ভালোমতো খেলতে পারিনি। কারণ, ভুল করা মাত্রই আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে।’
১১ জানুয়ারি রাতে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপে রানার্সআপ হয়েছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা খোয়ানোর ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান কোচের চাকরি হারিয়েছেন জাবি আলোনসো। পরবর্তীতে গতকাল সন্ধ্যায় রিয়ালের নতুন কোচ আলভালো আরবেলোয়ার সঙ্গে আলিঙ্গন করার পর গুঞ্জন ছড়িয়েছে যে আলোনসোর বিদায়ে ভিনির ‘হাত’ আছে। তবে ভিনির দাবি, আলোনসোর বিদায়ে তাঁর কোনো অবদান নেই। মোনাকোর বিপক্ষে ৬-১ গোলে জয়ের পর ভিনি বললেন, ‘সব সময় আমি আলোচনায় থাকি। তবে মাঠের বাইরের কোনো ঘটনার সঙ্গে আমাকে জড়ানো হোক।’
৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে এখন দুইয়ে রিয়াল মাদ্রিদ। পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। গত রাতে মোনাকোর বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে রিয়াল এক গোল উপহার পেয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আত্মঘাতী গোলটি করেছেন মোনাকো ডিফেন্ডার থিলো কেহেরার। রিয়ালের কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভিনি ও জুড বেলিংহাম। ২০২৫-২৬ মৌসুমে রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩০ ম্যাচে ৭ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১১ গোলে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৪ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে