
চোট যেন বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনা দলের পিছু ছাড়ছে না। চোটের কারণে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ছিটকে গেছেন দলটির তারকা ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। সেখানেই যেন লা আলবিসেলেস্তেদের বিপদ কমেনি। এবার চোটের তালিকায় উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরেক ফুটবলারের নাম।
‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন; প্রতিপক্ষ আলজেরিয়া। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারবেন না লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। এই ডিফেন্ডার পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার হয়ে দেখা যেতে পারে ফাকুন্দো মেদিনাকে।
হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেশিতে হালকা টান অনুভব করেন তালিয়াফিকো। পরে পরীক্ষায় তাঁর বাঁ পায়ের কাফ মাসলে (নিচের অংশে) মাংসপেশির চোট ধরা পড়ে। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তালিয়াফিকোর চোট খুব বেশি গুরুতর নয়। তবে ম্যাচের জন্য ফিট হতে আরেকটু সময় প্রয়োজন তাঁর।
দলের মেডিকেল ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠকের পর ফিজিওথেরাপি শুরু করেছেন তালিয়াফিকো। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। টিম ম্যানেজমেন্টের আশা, সেই ম্যাচে একাদশে ফিরতে পারবেন তালিয়াফিকো। তবে সেটা নির্ভর করছে তাঁর ম্যাচ ফিটনেসের ওপর।
চোট সত্ত্বেও তালিয়াফিকোকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়নি। আর্জেন্টিনার কোচিং স্টাফ তাঁকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছে। প্রয়োজন হলে নকআউট পর্বের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে পারেন। তালিয়াফিকোর চোটের কারণে আপাতত বা দিকের রক্ষণে মেদিনাকেই বেশি গুরুত্বের সঙ্গে দেখছে ম্যানেজমেন্ট। মূলত সেন্টার ব্যাক হলেও ক্লাব ও জাতীয় দলে একাধিকবার বাঁ পাশে খেলেছেন তিনি। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এই ভূমিকায় খেলেছেন মেদিনা। তবে এই পজিশনে কোচিং স্টাফ তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানা গেছে প্রতিবেদনে।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে