
লিওনেল মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা এক রকম নিশ্চিতই ছিল। কিন্তু বয়স ও ফিটনেস নিয়ে কিছুটা সংশয় জেগেছিল আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে নিয়ে। খেলবেন কি খেলবেন না, তা নিয়ে আলোচনা চলছিল অনেক বেশি। প্রাণভোমরা মেসিকে নিয়ে অনিশ্চয়তার কারণে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন স্কালোনি। কিন্তু মেসির এক বার্তাই আশ্বস্ত করেছিল আর্জেন্টাইন কোচকে।
মেজর লিগ সকারে (এমএলএস) ঠাসা সূচির কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে নিয়মিত ম্যাচ খেলায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের পায়ের ওপর চাপ পড়ছিল বেশি। এদিকে তাঁর বয়সও ৩৯ ছুঁইছুঁই। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে মেসিকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন স্কালোনি। কিন্তু মার্কিন মুলুকে পৌঁছানোর আগে একটি কথাই পুরোপুরি বদলে দিয়েছিল স্কালোনিকে। যে বার্তা পুরোপুরি গোপন রাখা হয়েছিল, আর্জেন্টিনার স্থানীয় এক সংবাদমাধ্যম সেটা প্রকাশ করেছে কদিন আগে। মেসি বলেছিলেন, ‘লিওনেল চিন্তা করবেন না। আমি বিশ্বকাপে যাচ্ছি।’
বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ক্যাম্প করা হয়েছে কানসাস সিটিতে। তার আগে ২৮ মে মধ্যরাতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি। ৩১ মে স্কালোনি সদলবলে পৌঁছান কানসাস সিটিতে। মার্কিন মুলুকে উড়াল দেওয়ার আগে ফুটবলার ও কোচের মধ্যে এক বৈঠকে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। মেসিই নিজে উদ্যোগ নিয়ে ফোন করেছিলেন এবং কোচ স্কালোনিকে সম্পূর্ণ আশ্বস্ত করেছিলেন।
বিশ্বকাপ শুরু হতে যখন এক সপ্তাহও বাকি নেই, সেই মুহূর্তে ধাক্কা খেল আর্জেন্টিনা। চোটে পড়ে ডিফেন্ডার লিওনার্দো বালের্দির বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। আরও কয়েকজন ফুটবলারের চোটের সমস্যা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি জানিয়েছেন, অনেক ফুটবলারই শতভাগ ফিট নন।
বিশ্বকাপের আগে জুনের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ রয়েছে। যার মধ্যে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কালোনির দল খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে