
একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লামিনে ইয়ামাল। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ছন্দে থাকা ইয়ামাল গত রাতে চ্যাম্পিয়নস লিগে ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড। ইয়ামালের রেকর্ড গড়ার রাতে জিতেছে বার্সেলোনা।
ইয়ামালের রেকর্ডের রাতে জয় পেয়েছে লিভারপুলও। এবার লিভারপুলের জন্য ম্যাচটা ছিল একটু ভিন্নরকমই। বিস্ফোরক মন্তব্যের পরপরই মোহাম্মদ সালাহকে চ্যাম্পিয়নস লিগের দল থেকে বাদ দেওয়া হয়। যদিও কোচ আর্নে স্লট এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। সে যা-ই হোক, মাঠের খেলায় শেষ পর্যন্ত সালাহকে ছাড়া কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। সান সিরোতে গত রাতে ইন্টার মিলানের বিপক্ষে লিভারপুল গোল পেয়েছে শেষ মুহূর্তে এসে।
ক্যাম্প ন্যুতে গত রাতে লিগ পর্বের ম্যাচে বার্সেলোনা খেলেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ঘরের মাঠে বার্সা জিতেছে ২-১ গোলে। ২১ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন স্ট্রাইকার আনসগার নাউফ। ১-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধেই। ৫০ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন জুলস কুন্দে। যার মধ্যে ৫০ মিনিটে কুন্দে গোল করেন মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে। ৫৩ মিনিটে কুন্দেকে দিয়ে গোল করিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ইয়ামাল এখন পর্যন্ত ১৪ গোলে অবদান রেখেছেন। সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড এখন তাঁর। এই তালিকায় দুইয়ে থাকা এমবাপ্পের অবদান ছিল ১৩ গোলে।
সালাহবিহীন লিভারপুল গত রাতে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। এদিকে চ্যাম্পিয়নস লিগে নিজেদের আগের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল চেলসি। গত রাতে ২৫ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আতালান্তা। ৫৫ ও ৮৩ মিনিটে গিয়ানলুকা স্কামাক্কা ও চার্লস ডি কাটেলায়ের গোল করে আতালান্তাকে ২-১ গোলের জয় এনে দেন। একই রাতে বার্সার মতো পিছিয়ে পড়ে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। স্পোর্তিংকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। স্পোর্তিংয়ের একমাত্র গোলটা বায়ার্নেরই উপহার দেওয়া।
কষ্টার্জিত জয়ের পর পয়েন্ট তালিকায় ৮ নম্বরে লিভারপুল। ৬ ম্যাচে অলরেডদের এখন ১২ পয়েন্ট। সমান ১৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে বায়ার্ন মিউনিখের চেয়ে এগিয়ে আর্সেনাল। ৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল ও দুইয়ে বায়ার্ন। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আতালান্তা ৩ নম্বরে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে