উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে স্পেন। ২০১০ বিশ্বকাপের পর এবারই প্রথম সুইজারল্যান্ডের কাছে হারল লা রোজারা। এই হারে হতাশ স্পেন কোচ লুইস এনরিকে। তাঁর মতে, কোচ হিসেবে প্রথমার্ধের সবচেয়ে বাজে শুরুর তালিকায় এটা সবার শীর্ষে।
ম্যাচ হারার পর লুইস বলেছেন, ‘পরাজয় সব সময়ই কষ্টের। এটা দুঃখের বিষয়, কিন্তু আমাদের অবশ্যই সুইজারল্যান্ডকে প্রাপ্য সম্মান দিতে হবে, যারা শুরু থেকে আমাদের খেলায় অনেক সমস্যা সৃষ্টি করেছে। আমার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে প্রথমার্ধ ছিল এই ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করেছিলাম। কিন্তু দ্বিতীয় গোলটির সময় আমরা ভালোভাবে প্রতিহত করতে পারিনি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম।’
কাতার বিশ্বকাপে যাওয়ার আগে দলে জয়ের ধারা ফিরিয়ে আনতে চান লুইস। এ জন্য পরবর্তী ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয়ই মূল লক্ষ্য এমনটি জানিয়েছেন তিনি। বার্সেলোনার সাবেক কোচ বলেছেন, ‘মূল খেলা হচ্ছে পর্তুগালে বিপক্ষে। জয়ের লক্ষ্যে আমরা ব্রাগাতে যাব। অবশ্যই, জয়ের ধারায় কাতারে যাওয়া ভালো। বিশ্বকাপে যাওয়ার সঠিক পথ হবে পর্তুগালের বিপক্ষে জয়। তাদের সঙ্গে আমরা তিনবার ড্র করেছি। এ জন্য দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’
দীর্ঘ চার বছর পর নিজেদের মাঠে প্রথমবারের মতো হারল স্পেন। ম্যাচের হিসেবে ২১ ম্যাচ পর। ২-১ গোলে স্পেনকে হারানোর ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন ম্যানুয়েল আকানজি ও বেরেল এমবোলো। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছেন জর্দি আলবা। ২০১৭ সালের পর এই প্রথম দেশের হয়ে গোল পেয়েছেন এই ডিফেন্ডার।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে