
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। সে ম্যাচের স্পনসর হিসেবে থাকছে দেশের অন্যতম অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড।
আজ ফুডি এক্সপ্রেস লিমিটেডের সঙ্গে নতুন পার্টনারশিপ চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফুডি এক্সপ্রেস লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোঃ শাহনেওয়াজ মান্নান এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার, ইনজামুল হোসেন।
বাফুফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস, ক্রয় কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, এবং প্রতিযোগিতা কমিটির সদস্য তাজওয়ার আওয়ালসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এই পার্টনারশিপ নিয়ে আশাবাদী বাফুফে ও ফুডি। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ফুডি এবং বাফুফের এই পার্টনারশিপ কেবল স্পনসরশিপের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা দেশের ফুটবল সংস্কৃতি ও খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য একসাথে কাজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে