
৩৪ রাউন্ডেই বার্সেলোনার সামনে লা লিগার শিরোপা জেতার সুযোগ তৈরি হয়েছে। এ জন্য মিলতে হবে দুটি সমীকরণ। ওসাসুনার বিপক্ষে নিজেদের জয়ের পর এসপানিওলের সঙ্গে রিয়াল মাদ্রিদের ড্র কামনা করতে হবে। আপাতত নিজেদের কাজটা সেরে বেশ স্বস্তিতেই আছে বার্সা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখ রিয়াল ম্যাচের দিকে।
এল সাদরে গিয়ে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ৩৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়ালের নামের পাশে শোভা পাচ্ছে ৭৪ পয়েন্ট। আজ রাতে এসপানিওলের মাঠে খেলতে যাবে লস ব্লাঙ্কোসরা। সে ম্যাচে সফরকারীরা হারলে কিংবা ন্যূনতম ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার।
এসপানিওলের সঙ্গে ড্র করলেও রিয়ালের পয়েন্ট হবে ৭৫। তবে আর মাত্র চার ম্যাচ বাকি থাকায় বার্সার চেয়ে বেশি পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করতে পারবে না আলভারো আরবেলোয়ার দল। অন্যদিকে এসপানিওলকে হারালে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ১১-তে নেমে আসবে। সে ক্ষেত্রে লা লিগার শিরোপা নিষ্পত্তির জন্য ১১ মে’র অপেক্ষা করতে হবে। এল ক্লাসিকোতে সেদিন ক্যাম্প ন্যুতে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা।
শিরোপা জেতার দ্বারপ্রান্ত দাঁড়িয়ে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিককে। ওসাসুনাকে হারিয়ে একটু ছুটির আমেজে নিজেকে জড়াতে চান তিনি। স্ত্রীকে নিয়ে ব্যস্ত সময় পার করবেন ফ্লিক, ‘সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে মাগো পপ দেখতে চলে যাব। রিয়ালের ম্যাচ দেখব না। এসব বিষয়ে আমি মনোযোগ দেই না। দল, ক্লাব আর সমর্থকদের জন্য আমি খুবই খুশি। আমাদের জন্য ওসাসুনার বিপক্ষে ম্যাচটা কঠিন ছিল, বিশেষ করে প্রথমার্ধে। তবে দল এখন বেশ আত্মবিশ্বাসী।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৬ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে