
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাজেভাবে ফাউল করায় বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ২০২৬ বিশ্বকাপের শুরুতে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল। এই ইস্যুতে সাত নম্বর জার্সিধারীকে স্বস্তির খবর দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
গত ১৪ নভেম্বর ইউরোপিয়ান অঞ্চলের ‘এফ’ গ্রুপের ম্যাচে ডাবলিন থেকে ২-০ গোলের হার নিয়ে ফেরে পর্তুগাল। দলের হারের পাশাপাশি বড় দুশ্চিন্তার ছাপ ছিল রোনালদোকে নিয়ে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখেন আল নাসর তারকা।
আয়ারল্যান্ডের ডারা ও শিয়াকে কুনই মারায় রোনালদোকে লাল কার্ড দেখান রেফারি। এমন ফাউল করায় নিষেধাজ্ঞা পেতেই হতো এই ফরোয়ার্ডকে। শুধু দেখার ছিল সেটা কয় ম্যাচের হয়। ফিফার নিয়ম বলছে, মাঠে সহিংস আচরণ বা গুরুতর ফাউলের জন্য সাধারণত সংশ্লিষ্ট ফুটবলারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পর্তুগালের জন্য খুশির খবর হলো, রোনালদোর দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের প্রথম থেকেই তারকা ফুটবলারকে পাচ্ছে পর্তুগিজরা। ইতোমধ্যে ওই লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন রোনালদো।
গত ১৬ নভেম্বর আর্মেনিয়াকে ডেকে এনে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। পোর্তোর এস্তাদিও দ্রো দ্রাগাওতে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সে ম্যাচ জিতে ২৩ তম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল।
এক বছরের মধ্যে একই ধরনের কাজ করলে রোনালদোর দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করবে ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে একই কাজ করলে স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে